মঙ্গলবার , ১৯ মার্চ ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি শহরে অবৈধ ১০ অটোরিকশা ও ১ মোটরসাইকেল জব্দ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ১৯, ২০২৪ ৫:৫৯ অপরাহ্ণ

 

রাঙামাটিতে অবৈধ ১০ অটোরিকশা ও ১ মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ পুলিশ বক্সের সামনে অবৈধ যানবাহন অভিযান পরিচালনা করা হয়। জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ এর দিকনির্দেশনায় এ অভিযান পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সার্কেল জাহেদুল ইসলাম ও জেলা ট্রাফিক পুলিশ ইনচার্জ পারভেজ আলী।

জেলা পুলিশ এবং জেলা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, রাঙামাটি শহরে অবৈধ অটোরিকশা ব্যাংঙের ছাতার মত গড়ে উঠেছে, যা নিয়ন্ত্রণের বাহিরে। ছোট্ট একটি শহরে ধারন ক্ষতার চেয়েও অটোরিকশা বেশী হয়েছে। যার মনে চায় সে সড়কে অটোরিকশা নামিয়ে বিআরটি এর কাগজপত্র বিহীন অবৈধ ভাবে গাড়ি চালাচ্ছে। পর্যটন শহরের সৌন্দর্য নষ্ট করে দিচ্ছে। গাড়ি একটি কিনে পিছনে লিখে দিয়েছে রাঙামাটি থ-১১ এ নাম্বার পেল কোথায় তারা।

অটোরিকশা যাত্রীরা বলেন, রাঙামাটি শহরে মানুষের চেয়েও অটোরিকশা বেশি হয়েছে। প্রতিদিনই অটোরিকশা চালকদের সাথে যাত্রীদের সাথে ঝামেলা বাধে। বিদায়ী জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান এক থেকে দেড় হাজার অটোরিকশার নাম্বার দেওয়ার পরও দেড় থেকে দুইশ’ অনটেষ্ট অটোরিকশা রাস্তায় দেখা যাচ্ছে। রাঙামাটি শহরে কত গুলো অটোরিকশা আছে বা কতজন অটোরিকশার চালক আছে তার সঠিক কোন পরিসংখ্যা নেই বিআরটিএর কাছে।

জব্দকৃত অবৈধ অটোরিকশা চালক মহরম আলী বলেন,সে বৈধ ভাবে শো-রুম থেকে ট্র্যাক্স ভ্যাট দিয়ে গাড়ি ক্রয় করেছে। ব্যাংকে টাকা ও জমা দিয়েছে। ব্যাংকে টাকা জমার রশিদ গাড়ির সামনে ঝুলানো আছে তাহলে আমার গাড়ি চলতে পারবে না কেন। তবে অটোরিকশা সিন্ডিকেট এর কথা শিকার করেনি তিনি।

অতিরিক্ত পুলিশ সুপার(সদর) সার্কেল জাহেদুল ইসলাম বলেন,মঙ্গলবার সকালে শহরের বনরুপাস্থ পুলিশ বক্সের সামনে অবৈধ যানবাহন অভিযান পরিচালনা করা হয়। এসময় ১০টি অটোরিকশা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এসব যানবাহন বৈধ কোন কাগজপত্রাদি দেখাতে পারেনি। তাই তাদের বিরুদ্ধে মোটরযান আইনে মামলা দায়ের করা হয়েছে। এসব অবৈধ গাড়ি আজ বুধবার সকালে কোর্টে চালান দেওয়া হবে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতেও পুলিশের কার্যক্রম যথারীতি চালু করা হয়েছে

রাঙামাটি মেডিকেল কলেজে মনিরের নামে হল করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ইয়াবা পাচারকালে লংগদুতে ইউপি মেম্বারসহ আটক-৪

ঈদগাঁওয়ে নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

কক্সবাজারে ১০ লাখ বাঁশের চারা বিতরণ প্রকল্পে ব্যাপক অনিয়ম

অসুস্থ গৃহিণীর চিকিৎসায় লক্ষীছড়ি জোনের আর্থিক সহায়তা

রাজস্থলীতে নিখোঁজের ২৩ দিন পর ইউপি চেয়ারম্যান উদ্ধার

বিলাইছড়িতে সমাজসেবা কর্তৃক পরিচালিত G2P – শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আইসিটি মামলা থেকে খালাস পেলেন ঈদগাঁওর ছাত্রনেতা আনিছ

error: Content is protected !!
%d bloggers like this: