মঙ্গলবার , ১১ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে শুরু হলো ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকাদান কার্যক্রম

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১১, ২০২২ ২:৩৩ অপরাহ্ণ

 

সারা দেশের ন্যায় রাঙামাটির কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে মঙ্গলবার (১১ অক্টোবর) হতে শুরু হচ্ছে ৫-১১ বছর বয়সী শিশুদের কোভিড ভ্যাক্সিনেশন কার্যক্রম। প্রথম দিনে উপজেলার ৫ ইউনিয়নের ৫ টি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ১ হাজার ২ শত ৩৫ টি টিকা প্রদান করা হয়েছে। কেন্দ্র গুলো হলো বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বারঘোনিয়া মুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বিএফআইডিসি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারানগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ আহমেদ চৌধুরী জানান, এইবার শিশুদের জন্য বিশেষভাবে প্রস্তুতকৃত ফাইজার পেডিয়াট্রিক ভ্যাক্সিন প্রদান করা হচ্ছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথমে স্কুল পর্যায়ে ও পরবর্তীতে সীমিত সময়ের জন্য ওয়ার্ড পর্যায়ে এ কার্যক্রম চলবে।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ও করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান, সুরক্ষা ওয়েবসাইট অথবা এপের মাধ্যমে রেজিষ্ট্রেশন করে কার্ড নিয়ে আসার পর শিশুদের এই টিকা প্রদান করা হয়েছে । তবে জন্মসনদ অনলাইন জটিলতার কারনে রেজিষ্ট্রেশন করতে না পারলেও টিকা নিতে পারবেন, সেক্ষেত্রে পরবর্তীতে রেজিষ্ট্রেশন করে সনদ পেতে পারবেন। পর্যায়ক্রমে কাপ্তাই উপজেলায় বসবাসকারী সকল ৫-১১ বয়সী শিশুদের এ টিকার আওতায় নিয়ে আসা হবে বলে তিনি জানান ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খুটাখালীতে অভিবাসীদের কল্যানে মাইগ্রেশন ফোরামের সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে ভারী বর্ষণে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ 

হাতি মানুষ দ্বন্দ্ব নিরসনে কাপ্তাই কর্ণফুলী সদর রেঞ্জে উঠান বৈঠক

কংজরী চৌধুরী হলেন জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য, খাগড়াছড়িবাসীর অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহালছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

দীঘিনালায় পানিবন্দি হাজার পরিবার; খাগড়াছড়ি রাঙামাটি বাঘাইছড়ির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন

রাঙামাটিতে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে টাইব্রেকারে সদরকে ৪-৩ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন বিলাইছড়ি

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি সদর উপজেলায় স্থাপনের দাবি

কাপ্তাইয়ে বড়শি দিয়ে মাছ শিকার করতে এসে ডুবে শিকারীর মৃত্যু 

রামগড়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

error: Content is protected !!
%d bloggers like this: