শনিবার , ১১ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুলাই গনঅভ্যুত্থানে আহত ছাত্রের পাশে রাজনগর বিজিবি জোন

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
জানুয়ারি ১১, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্র-জনতার পুনর্বাসনে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (৩৭ বিজিবি), রাজনগর জোন।

এরই ধারাবাহিকতায় শনিবার (১১ জানুয়ারি) অধিনায়ক, রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) রাঙামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলাধীন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত উত্তরখান ইউনিয়ন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, ঢাকার সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৯ম শ্রেনীর ছাত্র মোঃ ওসমান হারুন (১৭) কে নগদ ৫০ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় স্থানীয় গন্যমাণ্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন গনমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন। আহত শিক্ষার্থী গত ৪ আগস্ট ২০২৪ তারিখ ঢাকার উত্তরা, রাজলক্ষী এলাকায় তাজা বুলেট লেগে তার বাম হাতের সোল্ডারে গুলিবিদ্ধ হয়। বর্তমানে সে অসুস্থ অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।

বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। বিজিবি জাতি গঠনে অতন্দ্র প্রহরী হয়ে কাজ করছে এবং ‘সবার উপরে দেশ’ এই মন্ত্রে উজ্জীবিত হয়ে বিজিবি এগিয়ে যাচ্ছে।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে রাঙামাটিতে ইসলামী ছাত্র আন্দোলনের বিক্ষোভ

দুস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা দিলো খাগড়াছড়ি রিজিয়ন

কাপ্তাই ব্লাড ব্যাংকের উদ্যোগে রাজস্থলীতে জনসচেতনতামূলক বিশেষ ক্যাম্পেইন

কাপ্তাইয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে প্রস্তুত ২২টি ভোট কেন্দ্র: ৮টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসাবে চিহ্নিত

কাপ্তাইয়ের সীতা মন্দিরে মহাবারুণী স্থানে পূর্ণার্থীদের ভীড়

লংগদুতে রাঙামাটি ডিসির বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন

কাপ্তাইয়ে বিজিবির অভিযানে ভারতে পাচারের সময় ২৮ লাখ ৪৫ হাজার টাকাসহ আটক ২

কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কনিষ্ঠ বড়ুয়াসহ গ্রেপ্তার ৫ 

মহালছড়িতে ৪২৬ তম স্কাউট বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স

error: Content is protected !!
%d bloggers like this: