রবিবার , ২ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে ঈদ- এ- মিলাদুন্নবীর ( দঃ) জশনে জুলুস

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
অক্টোবর ২, ২০২২ ৫:০৬ অপরাহ্ণ

 

কাউখালী তাহেরিয়া রশিদা সুন্নিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে পবিত্র ঈদে – এ- মিলাদুন্নবী ( দঃ) উদযাপন উপলক্ষে এক জুলুস ও মিলাদ মাহফিল গতকাল রবি বার সকাল সাড়ে নয়টায় মাদ্রাসা প্রাংগনে অনুষ্ঠিত হয়।

জুলুস উপলক্ষে সকাল সাড়ে নয়টায় মাদ্রাসা প্রাংগন হতে এলাকার সর্বস্তরের সকল ধর্ম প্রাণ মুসলমানদের সম্মিলিত প্রচেষ্টায় এক বরনাঢ্য রালী উপজেলার গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ও বাজার প্রদক্ষিণ করেন।

পরে মাদ্রাসা প্রাংগনে আলোচনা সভা মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ ইছহাক সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন মাদ্রাসা সুপার হাফেজ মাওলানা মোহাম্মদ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের তথ্যও গবেষনা বিষয়ক সম্পাদক মোঃ মাইনুদ্দিন খোকা,ঘাগড়া ইউনিয়ন কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন,কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মোঃওমর ফারুক ।

এসময় মিলাদ মাহফিলে প্রধান মেহমান ছিলেন বেতবুনিয়া ডাক বাংলো জামে মসজিদ খতিব হযরত মাওলানা আবু মুছা ছিদ্দিকী।মাহফিলে অংশ গ্রহন করেন মাওলানা মোহাম্মদ মোজাম্মেল হোসাইন নঈমী, মাওলানা মোহাম্মদ আব্দুল মান্নান, মাওলানা ছাইদুল হক নঈমী সহ আরো অনেকে। পরে মিলাদ মাহফিল শেষে দেশ ও জাতির কল্যানে দোয়া পরিচালনা করা হয় এবং তবরুক বিতরণ করা হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

পবিত্র কোরআন অবমাননাকারীর শাস্তির দাবিতে ঈদগাঁওয়ে ওলামা পরিষদের বিক্ষোভ ও সমাবেশ

কাপ্তাইয়ের সাবেক মেম্বার ও প্রবীন সমাজসেবক সৈয়দ সিরাজুল মুন্সীর ইন্তেকাল

দীঘিনালাতে মানবিক যুব সমাজ এর কার্যালয় উদ্বোধন 

ঘাগড়ার দূর্গম পাহাড়ি গ্রামে বিদ্যুৎ সরবরাহ উদ্বোধন করলেন দীপংকর

সেনাবাহিনীর উদ্যােগে রাজস্থলীতে হেডম্যান-কার্বারী সম্মেলন

খাগড়াছড়ি জেলা পরিষদের সোয়া দুই কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

কক্সবাজারে বেড়াতে গিয়ে নিখোঁজ রাজস্থলীর সাবেক মেম্বার

রাঙামাটি–২৯৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন বাপ্পী চাকমা

লংগদুতে পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ক ওরিয়েন্টশন সভা

error: Content is protected !!
%d bloggers like this: