বুধবার , ৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল প্রশাসন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ৮, ২০২৫ ৮:১২ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে নদী দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৮ অক্টোবর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঈদগাঁও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আবদুল জব্বার, থানা পুলিশের এসআই আশরাফসহ একদল পুলিশ অংশ নেয়।

এসময় ঈদগাঁও বাজারের ডিসি রোড়ের ছাগলবাজার এলাকায় নজরুল মার্কেটের পিছনে নদীর পাড় ঘেঁষে নির্মিত গাইডওয়াল ও স্থাপনার কিছু অংশ ভেঙে গুড়িয়ে দেয় প্রশাসন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা নদীর দুই পাড় দখল করে একের পর এক নানা স্থাপনা গড়ে তুলে। এতে নদীর প্রস্থ কমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে এলাকাজুড়ে জলাবদ্ধতা তৈরি হয়।

তারা স্থানীয় প্রশাসনের জরুরি এ পদক্ষেপকে সময়োপযোগী বলে অভিহিত করে নিয়মিত মনিটরিং ও নদীর দুই তীরে সীমানা পিলার স্থাপনের দাবি জানান।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) কক্সবাজার সদর (ঈদগাঁও) শারমিন সুলতানা বলেন, নদীর জায়গা দখল করে কেউ স্থাপনা নির্মাণ করলে তা সহ্য করা হবে না। ঈদগাঁও নদী রক্ষায় নিয়মিত অভিযান চলবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে ট্রাক খাদে পড়ে চালক নিহত

লংগদুতে সেনা অভিযানে  গাঁজাসহ ব্যবসায়ী আটক

লংগদুতে সেনা অভিযানে গাঁজাসহ ব্যবসায়ী আটক

রাঙামাটি আসনে ৫ প্রার্থীর মনোনয়ন পত্র বৈধ ঘোষণা

কাপ্তাইয়ে ওয়াগ্গাছড়া জোন গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

বিলাইছড়িতে কর্মকর্তা ও জনপ্রতিনিধি’র সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

‎রামগড়ে পুলিশের মাদক বিরোধী র‍্যালি ও সমাবেশ

রাঙামাটিতে শুভ আষাঢ়ী পূর্ণিমা উদযাপিত

কাপ্তাইয়ে অবসরপ্রাপ্ত ৯ শিক্ষক ও পদোন্নতিপ্রাপ্ত কর্মচারীকে সংবর্ধনা

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

রাঙামাটিতে ছাত্রীকে ধর্ষণের দায়ে এক প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড

‎অধ্যাপক জহির আহমেদের ১৭তম মৃত্যুবার্ষিকীতে রাঙামাটি জেলা ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন ‎

error: Content is protected !!
%d bloggers like this: