শনিবার , ২৯ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

পিসিএনপির কেন্দ্রীয় কমিটির অভিষেক অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৯, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)-এর নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির অভিষেক সম্পন্ন হয়েছে অত্যন্ত উৎসবমুখর ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে। অদ্য ২৯ নভেম্বর ২০২৫, রোজ শনিবার রাঙামাটি প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠিত হয় এ আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠান। রাঙামাটি জেলা পিসিএনপির সভাপতি, স্থায়ী কমিটির অন্যতম সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সোলাইমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবগঠিত নেতৃত্ব ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদ্য নির্বাচিত কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মজিবর রহমান। তিনি তাঁর বক্তব্যে সংগঠনের সামনে থাকা চ্যালেঞ্জ, দায়িত্ব ও জনগণের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন যে, পিসিএনপি শুধু সংগঠন নয়—এটি পার্বত্য অঞ্চলের সাধারণ মানুষের অধিকার, শান্তি ও উন্নয়নের প্ল্যাটফর্ম।

অনুষ্ঠানে স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত মহাসচিব শাব্বির আহমেদ সংগঠনের নীতিগত অবস্থান, সাম্প্রতিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে পিসিএনপিকে আরও শক্তিশালী করে তোলা হবে। পার্বত্য অঞ্চলের জটিল রাজনৈতিক বাস্তবতায় সংগঠনের ভারসাম্যপূর্ণ ভূমিকার ওপর তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তাহের, শেখ আহমেদ রাজু, ফয়েজ আহমেদ, অ্যাডভোকেট পারভেজ তালুকদার, কাউন্সিলর আব্দুল মজিদ, রেজাউল করিম মাস্টার, মাওলানা আবু বক্কর ছিদ্দিকসহ সংগঠনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ। তাঁরা প্রত্যেকেই নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা এবং ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, বান্দরবান জেলা পরিষদের সদস্য নাছির উদ্দিন, লোকমান হোসেন, শাহাদাৎ ও রুহুল আমীন উপস্থিত থেকে নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান। বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, স্থিতিশীলতা, পারস্পরিক সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত করতে পিসিএনপির ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এছাড়াও অনুষ্ঠানে যুব পরিষদ, ছাত্র পরিষদসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন। তারা নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করে সংগঠনের অগ্রযাত্রায় যুক্ত হওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে দোয়া ও আশীর্বাদ করা হয় নবনির্বাচিত কমিটির সফলতা, সংগঠনের ঐক্য এবং পার্বত্য চট্টগ্রামের শান্তি-উন্নয়নের জন্য। পিসিএনপির এই অভিষেক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভবিষ্যৎ কর্মপরিকল্পনার একটি নতুন অধ্যায় সূচিত হলো, যা সংগঠনকে আরও সুসংগঠিত, গতিশীল ও জনস্বার্থে নিবেদিত হতে অনুপ্রাণিত করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে পাহাড়ের ভাঁজে ভাঁজে পাকা ধানের সুবাস

রুমায় বাংলাদেশ সেনাবাহিনী চিরন্তন আটাশের ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত 

শোকদিবসে বাঘাইছড়িতে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

তারেক রহমানের নির্দেশে উক্যছাইয়ের পরিবারের পাশে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দল

রাঙামাটি ২৯৯ আসন / মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন ঊষাতন তালুকদার

রাঙামাটিতে ২৫০ লিটার মদ সহ ৩ জন আটক

শর্ট সার্কিটের আগুনে পুড়েছে বসতঘর

কাপ্তাই-রাঙামাটি সড়কে সাড়ে তিন ঘণ্টা বন্যহাতির অবস্থান বন বিভাগের তৎপরতায় রক্ষা পেলেন বহু যাত্রী

রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল; সম্পাদক কামাল

রাঙামাটি লায়ন্স ক্লাবের কমিটি গঠন; সভাপতি বিপ্লব সম্পাদক কিংশুক

error: Content is protected !!
%d bloggers like this: