মঙ্গলবার , ১২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
মে ১২, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে মুনতাহা তসলিমা (৮) নামের নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল সোমবার (১১ মে) বিকেলে উপজেলার পোকখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড পূর্ব নাইক্ষংদিয়া গ্রাম থেকে এ লাশ উদ্ধার করা হয়। ​নিহত মুনতাহা উক্ত এলাকার সিরাজুল ইসলাম ও মোস্তফা খাতুন দম্পতির কন্যা ।

​জানা যায়, সোমবার বেলা ১২টার পর থেকে শিশু কন্যা মুনতাহার সন্ধান পাচ্ছিলনা পরিবারের সদস্যরা। খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশী এলাকার মৃত অছিয়র রহমানের ছেলে মালয়েশিয়া প্রবাসী নুরুল আলমের নির্মাণাধীন বসতঘরের অরক্ষিত সেপটিক ট্যাংকের ভেতর নিখোঁজ শিশু কন্যার নিথর দেহের সন্ধান মেলে। স্বজনরা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংবাদ পেয়ে রাতে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল তৈরি পূর্বক নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে একই দিন দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে লাশ দাফন করা হয় জানান ঘটনাস্থল পরিদর্শনকারী কর্মকর্তা এসআই মুজিবুর রহমান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: