বৃহস্পতিবার , ৯ নভেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ছাত্রলীগের হরতাল-অবরোধ বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ৯, ২০২৩ ৪:১০ অপরাহ্ণ

সারা দেশে বিএনপি-জামায়াত’র হরতাল, অবরোধ, সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে তারুণ্যের অগ্রযাত্রা রোধে, শিক্ষাজীবন বিঘ্নিত ও শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৯ নভেম্বর) সকালে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যোগে স্ব-স্ব ক্যাম্পাসে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় রাঙামটি জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন, সহ-সভাপতি মনিরুজ্জামান (খোকা), সাংগঠনিক সম্পাদক নাজমুল হক বাবু, মুজিবুর রহমান মুজিব, প্রচার সম্পাদক মঈন উদ্দিন, গণযোগাযোগ ও উন্নয়ন সম্পাদক শাহ আলম, সহ-সম্পাদক আনোয়ার হোসেন কায়সার, পাঠাগার বিষয়ক সম্পাদক মঞ্জুরুল কবীর ইমন, সহ-সম্পাদক নেছার উদ্দিন নেছার, আইন বিষয়ক সম্পাদক ও রাবিপ্রবি ছাত্র প্রতিনিধি সাইদুজ্জামান পাপ্পু, রাবিপ্রবি ছাত্র প্রতিনিধি মো: আকিব হোসেন, সামিউল আলম রণ, জাহাঙ্গীর আলম অপু, রাঙামাটি কলেজ ছাত্রলীগের ছাত্র প্রতিনিধি মো: হাসানসহ ইউনিটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময়  ছাত্রলীগের সভাপতি বলেন, সন্ত্রাস, সহিংসতা, অগ্নিসংযোগের মাধ্যমে যারা তারুণ্যের অগ্রযাত্রা রোধ করতে চায়, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ যারা বিঘ্নিত করতে চায়; আমার আপনার স্বপ্ন নিয়ে যারা ছিনিমিনি খেলতে চায়; যারা অবৈধ অবরোধ ডাকতে চায়; তাদেরকেই অবরুদ্ধ করার জন্য বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা মাঠে নেমেছে।

তিনি আরো বলেন, দেশবিরোধী কিছু অপশক্তি দেশকে অস্থিতিশীল করার জন্য উঠেপড়ে লেগেছে। খেটে খাওয়া মানুষের রুটি-রুজির পথকে বন্ধ করার জন্য অবৈধ অবরোধের নামে তারা বাসে অগ্নিসংযোগ করছে। যারা আমাদের পুলিশ বাহিনী ও সাংবাদিককে হত্যা করছে তাদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানে অস্থিতিশীলতা সৃষ্টির প্রতিবাদে ছাত্রসমাজের বিক্ষোভ মিছিলে রাঙামাটি সরকারি কলেজ ও রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা-কর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

টাকা দিয়ে চাকরি হবে না, মেধাবীরাই নিয়োগ পাবেন-দীপন তালুকদার

রামগড়ে বিএনপি’র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাপ্তাই-বিলাইছড়ি সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

চট্টগ্রামে ‘বৃহত্তর রাঙামাটি সমিতি’র মাসিক সভা

জুরাছড়িতে সেনা সদস্যের হাতে অবৈধ সেগুন কাঠ জব্দ

সাজেকে খাদে পড়ে মাহিন্দ্র চালক নিহত

৫ম ধাপে রাঙামাটিতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৬৮০ পরিবার

১৩ দিন পর সন্ধান মিলল নিখোঁজ হওয়া নিপা চাকমার

ব্যাডমিন্টন খেলায় তর্কের জেরে রাকিবের পা কাটল সহপাঠীরা; গ্রেফতার এক

কেইউজে’র প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক নুরুল আজমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা

error: Content is protected !!
%d bloggers like this: