শুক্রবার , ২৬ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আবারও চ্যাম্পিয়ন সুর কৃষ্ণ চাকমা

প্রতিবেদক
জুরাছড়ি প্রতিনিধি, রাঙামাটি।
জানুয়ারি ২৬, ২০২৪ ৭:৫১ পূর্বাহ্ণ

ডেঙ্গু জ্বরে ভুগে বেশ কিছু দিন বক্সিং রিংয়ে নামতে পারেননি। তবে অসুস্থতা থেকে ফিরেই চ্যাম্পিয়ন হলেন রাঙামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলার বক্সার সুর কৃষ্ণ চাকমা।

বৃহস্পতিবার(২৫ জানুয়ারি) থাইল্যান্ডে হয়েছে “ওয়ে অফ দ্য চ্যাম্পিয়নস: রোয়ার অফ ড্রাগনস”। থাইল্যান্ডের ব্যাংককে স্পেসপ্লাস ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে পেশাদার এই বক্সিং প্রতিযোগিতা। এতে থাইল্যান্ডের বক্সার স্বর্ণরাম সোপাকুলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের  রাঙামাটি পার্বত্য জেলার সুর কৃষ্ণ চাকমা।
লাইটওয়েট ক্যাটাগরির এই প্রতিযোগিতা ছিল ৬ রাউন্ডের। কিন্তু সুর কৃষ্ণ এতটাই দাপটের সঙ্গে খেলেছেন যে মাত্র ২ রাউন্ডেই নক আউট হয়েছেন প্রতিপক্ষ। এই ২ রাউন্ড খেলতে সুর কৃষ্ণ সময় নেন মাত্র ১ মিনিট ৫০ সেকেন্ড।
বক্সিং ইভেন্টটি সরাসরি লাইভ উপভোগ করেন দেশের ক্রীড়া প্রেমি ও ক্রীড়াবিদরা। এছাড়া উপভোগ করেন বাংলাদেশ বক্সিং ফাউন্ডেশনের চেয়ারম্যান আদনান হারুন এবং ভাইস চেয়ারম্যান আরমান হক।
এমন জয়ে উচ্ছ্বসিত জুরাছড়ি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জ্ঞানেন্দু বিকাশ চাকমা বলেন, “থাইল্যান্ডে বক্সিংয়ের সবচেয়ে বড় আয়োজন ছিল এটি। এতো বড় একটি টুর্নামেন্টে আমাদের দেশের সেরা লাইটওয়েট বক্সারের এই দারুণ বিজয়ে আমরা আনন্দিত ও গর্বিত।”
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রহমত উল্লাহ এই বিজয়ে সুর কৃষ্ণ চাকমাকে শুভেচ্ছা জানিয়েছেন।
বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হয় এই বক্সিং ইভেন্টে। যেখানে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং বাংলাদেশের পেশাদার বক্সাররা অংশ নেয়।
পার্টনার হিসেবে এই বক্সিং টুর্নামেন্টটিতে ছিল ডব্লিউবিএ (ওয়ার্ল্ড বক্সিং অ্যাসোসিয়েশন) এশিয়া এবং এশিয়ান বক্সিং ফেডারেশন ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী

এসএসসি পরীক্ষার রুটিন পরিবর্তনের আহ্বান পিসিপির

শপথ নিলেন কাপ্তাই ও রাজস্থলী উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা

বিলাইছড়িতে প্রধান শিক্ষক দীপু চাকমাকে বিদায় সংবর্ধনা

ইতালির রোমে সিলেট স্পোর্টিং ক্লাব ইতালির জার্সি উন্মোচন

অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে রুমায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পাচ্ছেন ৯০ পরিবার 

প্রবারণা পূর্ণিমায় কাপ্তাইয়ে বর্ণিল ফানুস উড়ল আকাশে

বান্দরবানে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব শুরু

error: Content is protected !!
%d bloggers like this: