শনিবার , ১৪ মে ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিএনপি প্রতিহিংসার রাজনীতি করেনা- মীর নাছির উদ্দিন

প্রতিবেদক
রিজভী রাহাত, বান্দরবান
মে ১৪, ২০২২ ৯:৩৫ অপরাহ্ণ

দেশব্যাপী বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর হামলা মামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বান্দরবান জেলা বিএনপি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে শনিবার বিকালে বান্দরবান বাজার এলাকায় এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও দলের ভাইস চেয়ারম্যান মীর মোহাম্মদ নাছির উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে এসময় মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বিএনপি অতীতের চেয়েও এখন অনেক শক্তিশালী। আইন শৃংখলা বাহিনীর উদ্দেশ্যে তিনি বলেন, সরকার বিদায় নিবে। কিন্তু আপনারা দেশ ও দেশের মানুষের সেবায় নিয়োজিত থাকবেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আগামীতে আইন শৃংখলা বাহিনীকে সঙ্গে নিয়ে দেশের জন্য কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

কেন্দ্রীয় বিএনপির র্শীষ এই নেতা আরো বলেন, উন্নয়নের নামে সরকার দুর্নীতি করে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। শ্রীলঙ্কায় সরকার পতনের কথা উল্লেখ করে আগামীতে বিভিন্ন দলের নেতাকর্মীদের উপর হামলা, মামলা বন্ধ করার আহ্বান জানান তিনি।

এদিকে সমাবেশকে ঘিরে শহরে নেওয়া হয় পুলিশের ব্যবক প্রস্ততি। জেলার সাত উপজেলা থেকে দলটির বিপুল সংখ্যক নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়ে সরকারের নানা অসংগতির বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন।জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদ রেজার সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি মিসেস মাম্যাচিং। এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন। পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম, বিএনপি নেতা রিটল বিশ্বাস, আবিদুর রহমান, শাহাদাত হোসেন, নুরুল ইসলাম, সরওয়ার জামাল, চনু মং মারমা, জেলা মহিলা দলের সভাপতি কাজী নিলুতাজ বেগম, সাধারণ সম্পাদক উমেচিং মারমা, ছাত্রদলের যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, উজ্জল কুমার নাথ সহ অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল

মানুষ আর আওয়ামী লীগের নাম মুখে নিবে না-অধ্যাপক আহছান উল্লাহ

ইউপিডিএফের ৮৭ দফায় যা আছে

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

চন্দনাইশে শহীদ আব্দুস সবুর খান স্মৃতি ফাউন্ডেশন’র আয়োজনে শীত বস্ত্র বিতরণ

খাগড়াছড়িতে বিপন্ন ভাষাসমূহ পুনরুজ্জীবন নিয়ে কর্মশালা

চন্দ্রঘোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান বেবী

বান্দরবানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ দিবস পালন

রুমার সোনালী ব্যাংক ডাকাতি ঘটনাস্থল পরিদর্শন ক‌রে‌ছেন ডিসি এসপি

বরকলে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের মধ্যে মারামারি

error: Content is protected !!
%d bloggers like this: