শনিবার , ১৭ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে পাহাড় ধস ৫ঘণ্টা পর যানবাহন চলাচল শুরু

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
আগস্ট ১৭, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ

খাগড়াছড়ির সাথে সারাদেশের যান চলাচল স্বাভাবিক হয়েছে। পাহাড় ধ্সে সড়ক যোগাযোগ বন্ধ হওয়ার ৫ ঘণ্টা পর থেকে যানবাহন চলাচল শুরু হয়।

শনিবার (১৭ আগস্ট) দুপুরের পর ধসে পরা সড়কের এক পাসের সামান্য মাটি সরিয়ে যান চলাচলের উপযোগী করা হয়। সড়কে যানবাহন চলাচল পরিপূর্ণ স্বাভাবিক করতে খাগড়াছড়ি সড়ক বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা সড়ক থেকে মাটি সরানোর কাজ করে যাচ্ছে।

খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ জাকের হোসেন জানান, পাহাড়ের বড় একটি অংশ ধসে সড়কের উপর পরেছে। মাটি সরাতে সময় লেগে যাবে। আপাতত একপাশের কিছু মাটি সড়িয়ে গাড়ি চলাচলের উপযোগী করে দেওয়া হয়েছে।

খাগড়াছড়ি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, সড়কের উপর প্রচুর মাটি চলে এসেছে। স্কেভেটর মেশিন দিয়ে মাটি সরানো হচ্ছে। পরিপূর্ণ স্বাভাবিক হতে একটু সময় লাগবে।

শনিবার সকাল সাড়ে আটটার দিকে আলুটিলার সাপমারার কাছাকাছি পাহাড় ধ্বসে সড়কের উপর পরে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ১০ টার দিকে মাটি সরানোর কাজ শুরু করে সড়ক জনপথ বিভাগ এবং ফায়ার সার্ভিসের কর্মীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ের পোকখালী উচ্চ বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সঃ) পালিত

ফারুয়ায় পুড়ে যাওয়া ত্রিপুরাদের পাশে উপজেলা প্রশাসন, বিএনপি ও ফারুয়া ইউনিয়ন পরিষদ

কাপ্তাইয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ আটক ১

রামগড়ে মেয়াদোত্তীর্ণ ৪ লাখ টাকার ওষুধ জব্দ ও জরিমানা

‎‎কাপ্তাই হ্রদে মাছ শিকারে নিষেধাজ্ঞা বাড়লো আরও ২ দিন

ঈদগাহ রশিদ আহমদ কলেজে পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

কাপ্তাইয়ে স্কাউটস এর বি.পি দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রাঙামাটি জেলা পরিষদের ইজারাকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

ঠাকুরছড়া জাগরণ পাঠাগার-ক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

রাঙামাটিতে টানা বৃষ্টিতে পাহাড়ধসের শঙ্কা, আশ্রয়কেন্দ্রে ঝুঁকিপূর্ণ বাসিন্দারা

error: Content is protected !!
%d bloggers like this: