বুধবার , ১৮ মে ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চন্দ্রঘোনা ইউনিয়নে ২ জন চেয়ারম্যানসহ ৪০ জনের মনোনয়ন পত্র জমা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মে ১৮, ২০২২ ১:৪০ অপরাহ্ণ

আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য রাঙামাটির কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়নের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেবার শেষের দিনে  ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ২ জন।

তাঁরা হলেন আওয়ামী লীগের মনোনিত কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন মিলন এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে সাবেক জাতীয় দলের ফুটবলার বিপ্লব মারমা।

এ ছাড়া ৯ টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ২৫ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তার মধ্যে ১ নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে বর্তমান মেম্বার মোঃ আবুল হাসেম ও মোঃ আব্দুল মান্নান, ২ নং ওয়ার্ডে মোঃ সুমন, মোঃ ফরিদ হোসেন, স্বপন বড়ুয়া, ৩ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোঃ আজিজুল হক, অজিত কুমার মল্লিক ও নীলকান্ত কুমার মল্লিক, ৪ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার আবুল হাসনাত খোকন, মোঃ হাবিবুর রহমান ও মোঃ আলী হোসেন, ৫ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোহাম্মদ মাইনুল ইসলাম ও আহমেদ হোসাইন, ৬ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোঃ মামুন, মোঃ জোবায়ের খাঁন, ৭ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মাইনুল ইসলাম, আল মাহামুদুর রহমান, মোহাম্মদ আবুল হোসেন, মোহাম্মদ শাহজাহান ও আব্দুল মান্নান, ৮ নং ওয়ার্ডে বর্তমান মেম্বার মোঃ আরশাদ আলী এরশাদ ও মোঃ আনোয়ার হোসেন, ৯ নং ওয়ার্ডেঃ চার্লস চঞ্চল খিয়াং( ডিক্সন), বর্তমান মেম্বার মাইন উদ্দিন ও জুয়েল চাকমা, এইছাড়া সংরক্ষিত ১ (১,২ ও ৩ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে আথুই তনচংগ্যা, মাহফুজা বেগম, হোসনে আরা, রাহেলা বেগম, অনিতা রানী মল্লিক ও নাজমা বেগম, সংরক্ষিত ২ (৪, ৫ ও ৬ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে রোকসানা বেগম, পান্না আক্তার ও নয়ন আক্তার এবং সংরক্ষিত ৩ (৭,৮ ও ৯ নং ওয়ার্ড) মহিলা সদস্য পদে মোসাঃ ফুসকারা বেগম, ছালেহা বেগম, রাশেদা আক্তার এবং জীবন আরা বেগম মনোনয়ন পত্র জমা দেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা তানিয়া আক্তার জানান, এ ইউনিয়নে মনোনয়ন পত্র বাছাই ১৯ মে, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ২৬ মে। প্রতীক বরাদ্দ ২৭ মে এবং নির্বাচন ১৫ জুন।

এ ইউনিয়ন মোট ভোটার ১০ হাজার ১ শত ৬০ জন। তারমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৪ শত ৮৮ জন এবং মহিলা ভোটার ৪ হাজার ৬ শত ৭২ জন।

প্রথমবারের মতো কাপ্তাইয়ের ইভিএম পদ্ধতিতে ভোট হবে এই ইউনিয়ন এর মাধ্যমে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকে সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ইউপিডিএফ কর্মী গুলিবিদ্ধ

শান্তিপুর্ণ ভোটে বাঘাইছড়ি পৌর মেয়র হলেন আ.লীগের জমির

বাঘাইহাটের দূর্গম নিউথাংনাং পাড়ায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

কাপ্তাইয়ে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

কাপ্তাইয়ে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

পার্বত্য ভুমি বিরোধ নিষ্পত্তি কমিশনের সভা বাতিলসহ ৭ দফা দাবীতে ৩২ ঘন্টার হরতাল চলছে রাঙামাটিতে

দরপত্র আহবান

বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠান

শতভাগ পাসের রেকর্ড ধরে রেখেছেন কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ : জিপিএ-৫ পেল ৩৮ জন

বান্দরবান সেনা রিজিয়নের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

error: Content is protected !!
%d bloggers like this: