মঙ্গলবার , ১৯ মে ২০২৬ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবি’র নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর হিসেবে প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকীর যোগদান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
মে ১৯, ২০২৬ ১২:০২ পূর্বাহ্ণ

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) পঞ্চম ভাইস-চ্যান্সেলর হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগের অধ্যাপক এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী রোববার (১৮ মে) পূর্বাহ্নে কর্মস্থলে যোগদান করেছেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১ এর সামনে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান। পরে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজয় স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

যোগদান শেষে ভাইস-চ্যান্সেলর বিশ্ববিদ্যালয়কে বর্তমান অবস্থানে উন্নীত করতে সংশ্লিষ্ট সকলের অবদানের প্রশংসা করেন। এসময় বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় চেয়ারম্যানরা নিজ নিজ বিভাগের সার্বিক পরিস্থিতি, সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরেন। এছাড়া আবাসিক হলের প্রভোস্ট, বিভিন্ন দপ্তরের পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও চলমান কার্যক্রম এবং শিক্ষার্থীদের বিভিন্ন দাবি-দাওয়া সম্পর্কে তাকে অবহিত করেন।

সভায় বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, চলমান প্রকল্প, বিদ্যুৎ সংকট ও বাজেট ঘাটতির বিষয়েও আলোচনা হয়। ভাইস-চ্যান্সেলর দ্রুত ডেডিকেটেড বিদ্যুৎ লাইন ও সাব-স্টেশন স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং উন্নয়ন কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সকাল ১০টায় ভাইস-চ্যান্সেলর তার কার্যালয়ের সভাকক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।

গত ১৪ মে ২০২৬ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ এর ধারা ১০(১) অনুযায়ী তাকে চার বছরের জন্য ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ দেওয়া হয়।

অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী জাপান সরকারের মনবুশো স্কলারশিপ নিয়ে Kyoto University থেকে পোস্ট-ডক্টরাল গবেষণা এবং Osaka University থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেমিস্ট্রি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন।

পেশাগত জীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা ছাড়াও দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন ও ভিজিটিং প্রফেসর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বিভিন্ন দেশি-বিদেশি বৈজ্ঞানিক জার্নালের রিভিউয়ার হিসেবেও কাজ করেছেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার অসংখ্য গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং আন্তর্জাতিক বিভিন্ন সেমিনার ও সম্মেলনে অংশগ্রহণ করেছেন।

তিনি বাংলাদেশ কেমিক্যাল সোসাইটি ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির আজীবন সদস্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় মানসিক প্রতিবন্ধী যুবকের আত্মহত্যা

কাপ্তাই হ্রদের মাছ দেশের গন্ডি পেরিয়ে রপ্তানি হচ্ছে বিদেশে

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ 

সরকারের উন্নয়ন ও উপজেলা নেতৃত্বকে কটাক্ষ করে বক্তব্য দেয়ায় আবুল কাশেম ভুঁইয়াকে বয়কটের আহবান

বড়ইছড়ি কাদেরী উচ্চ বিদ্যালয়ে “কালচারাল এন্ড ইংলিশ ল্যাংগুয়েজ ক্লাবের” উদ্বোধন

একুশে স্মৃতি পদক পেলেন কাপ্তাই উপজেলা বিএনপি’র সভাপতি লোকমান আহমেদ

পূর্ব শত্রুতার জের, টিউবওয়েলে মিললো বিষাক্ত সাপের মাথা 

ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত

কাউখালীতে বন্ধুকে বাঁচাতে গিয়ে নদীতে ডুবে কিশোরের মৃত্যু

ঈদগাঁওয়ে দেশীয় অস্ত্রসহ যৌথ বাহিনীর হাতে গ্রেফতার-২

error: Content is protected !!
%d bloggers like this: