শুক্রবার , ৮ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মেধাবি শিশু রুজির ২টি কিডনী নষ্ট, সাহায্যের আবেদন 

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৮, ২০২৩ ১২:৪৫ অপরাহ্ণ

 

রাঙামাটি জেলার প্রত্যন্ত দুর্গম বাঘাইছড়ির ৫ম শ্রেণির শিক্ষার্থী শিশু রুজিকে বাঁচাতে সবাই এগিয়ে আসুন। বাঘাইছড়ি উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কাচালং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শিক্ষার্থী রুজি আক্তারের দু’টি কিডনী নষ্ট হয়ে গেছে। রুজি আক্তারের জন্য আর্থিক সহায়তার তহবিল গঠন করেছে বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র ও সাবেক ছাত্রলীগ নেতা ঠিকাদার ত্রিদিপ দাশ ওরফে কিনাম।

শিশুটির গরিব পিতা কামাল হোসেন ও বড় ভাই মোঃ মনির হোসেন শিশুটির প্রাণ বাঁচাতে দেশবাসীর নিকট আর্থিক সহযোগিতা ও শিশুটির রোগারোগ্যে দোয়া চেয়েছেন। সাথে সাথে দেশের বিত্তশালীদের কাছে শিশুর চিকিৎসার জন্য হাত বাড়িয়েছেন। শিশুটি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি আছে। শিশুর পরিবার অত্যন্ত গরিব তাই এতগুলো টাকা ব্যয় করে শিশুর চিকিৎসা করানো সম্ভব নয়।

বাঘাইছড়ি পৌরসভার প্যানেল মেয়র ত্রিদিপ দাশ কিনাম বলেন, গত মাসে আমি ৫নং ওয়ার্ড থেকে সকলের সহযোগিতায় প্রায় ৩২ হাজার টাকা রুজির চিকিৎসার জন্য তুলে দিয়েছি। ফের ৫ হাজার ৮৪০ টাকা তুলে দিয়েছি। চলতি মাসের মধ্যে আরো ৭০-৮০ হাজার টাকা সহযোগিতা করবো। আমরা সকলের সহযোগিতায় শিশু রুজিকে বাঁচাতে চাই।

আমি অনুরোধ করবো যে যা পারেন সহযোগিতার হাতটুকু বাড়িয়ে দিন। টাকার জন্য আমরা মেধাবি শিশুটিতে হারাতে চাই না। সমাজে অনেক বিত্তশালী লোকজন আছেন তারা প্রাণ খুলে চাইলে শিশুটির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করতে পারেন। তাই আসুন আমরা সবাই মিলে একটি শিশুর প্রাণ বাঁচাতে এগিয়ে আসি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ অবৈধ সেগুন কাঠ জব্দ

জুরাছড়ি পানছড়ি ভুবন জয় সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের আয়োজনে আনন্দ শোভাযাত্রা

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

রাবিপ্রবি’র নতুন ভিসি ড. সেলিনা আখতার

পাহাড়ি ভূমিতে কাজু বাদাম ও কফি চাষের ব্যাপক সম্ভাবনা

খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযানে বিদেশী সিগারেট, ঔষধ ও কাপড় জব্দ

মাসব্যাপী বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দীপেন দেওয়ান

বৃটিশ আমলের আগ থেকে পার্বত্য চট্টগ্রাম বিশেষ শাসন ব্যবস্থা প্রচলন ছিল- সন্তু লারমা

রাঙামাটিতে দুই জেলার আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে সভা করছেন নির্বাচন কমিশনার

error: Content is protected !!
%d bloggers like this: