মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে চাঁদা না দিতে নিরাপত্তা বাহিনীর আহ্বান

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
নভেম্বর ১১, ২০২৫ ১০:৫৪ অপরাহ্ণ

খাগড়াছড়িতে সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি প্রতিরোধে সাধারণ জনগণ, ব্যবসায়ী ও ঠিকাদারদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে নিরাপত্তা বাহিনী। “অবৈধ চাঁদা বন্ধে সহযোগিতা চায় নিরাপত্তা বাহিনী”।

আজ মঙ্গলবার সকাল ১১ টার দিকে খাগড়াছড়ি সেনা রিজিয়নের অডিটিরিয়াম হল রুমে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন খাগড়াছড়ি পরিবহন সমিতি, হোটেল-মোটেল, রিসোর্ট-কর্টেজ, ব্যবসায়ী ঠিকাদার ও বাজার কমিটিসহ বিভিন্ন প্রর্যায়ের প্রতিনিধি।

জানা যায়, সম্প্রতি জেলার বিভিন্ন স্থানে চাকরিজীবী, ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের কাছ থেকে সশস্ত্র সংগঠন গুলোর চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে উঠছে খাগড়াছড়ি শহর। নিরাপত্তা বাহিনীর সূত্র বলছে, পাহাড়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা প্রয়োজন। অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ী ও ঠিকাদারদের কাছ থেকে চাঁদা আদায় করার সুযোগ দেওয়া হবে না। যেখানেই অস্ত্রধারী পাওয়া যাবে তার বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর ব্যবস্থা গ্রহণ করবে বলে হুশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে খাগড়াছড়ি সাজেক সড়কের আট মাইল, নয় মাইল ও শুকানা ছড়া এলাকায় সশস্ত্র সংগঠনের চাঁদাবাজি বন্ধের দাবী তুলা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

কাপ্তাইয়ে কৃষি বিভাগের পার্টনার ফিল্ড কংগ্রেস এর উদ্বোধনী অনুষ্ঠান

অনূর্ধ্ব-১৭ জাতীয় ক্রিকেট দলের সদস্য কাওসারের পাশে দাড়িয়েছে খাগড়াছড়ি সেনা রিজিয়ন

গুইমারায় অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার 

খাগড়াছড়ির ৫৮ পূজা মন্ডপে জেলা পরিষদের ১০ লক্ষ টাকা অনুদান

রাজস্থলীতে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাঘাইছড়িতে জনসংহতি সমিতি এমএন লারমা শাখার ৭ম সম্মেলন অনুষ্ঠিত

দীঘিনালায় আশা শিক্ষা কর্মসূচীর আওতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত

রামগড়ে জোড়া খুনের ঘটনায় মামলা, উদঘাটিত হয়নি খুনের রহস্য

error: Content is protected !!
%d bloggers like this: