রবিবার , ১৮ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত সন্দেহে এক ব্যক্তির মৃত্যু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৮, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় ডেঙ্গুতে আক্রান্ত সন্দেহে মো. জোবায়ের হোসেন (৩৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার (১৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে তাঁর ডেঙ্গু আক্রান্ত হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পরীক্ষা করে নিশ্চিত করতে পারেনি।

জোবায়ের হোসেন কাপ্তাই উপজেলার ৪ নম্বর কাপ্তাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বিএফআইডিসি শিল্প এলাকায় বসবাস করতেন। তাঁর বাবার নাম মৃত গোলাম রসুল। পেশায় তিনি একজন টেইলার ছিলেন।

জোবায়েরের বড় ভাই জাহাঙ্গীর হোসেন জানান, তাঁর ছোট ভাই গত পাঁচ থেকে ছয় দিন ধরে কাপ্তাই প্রজেক্ট এলাকার একটি স্থানে টেইলারিংয়ের কাজ করছিলেন। এ সময় তাঁর মাঝে মধ্যে জ্বর আসা-যাওয়া করলেও তিনি বিষয়টি তেমন গুরুত্ব দেননি। পরে কাপ্তাই নতুন বাজার এলাকায় ডেঙ্গু পরীক্ষা করালে ফল পজিটিভ আসে বলে পরিবারের সদস্যরা জানান। এরপর শনিবার রাতে তাঁকে দ্রুত কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার দুপুরে তাঁর মৃত্যু হয়।

কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, ‘তিনি সন্দেহভাজন ডেঙ্গু রোগী ছিলেন। হাসপাতালে তাঁর ডেঙ্গু পরীক্ষা করা হয়নি। তবে তাঁর ডেঙ্গু হয়ে থাকতে পারে বলে আমরা আশঙ্কা করছি। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর মৃত্যু হয়েছে।’

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হানুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সবাইকে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার অনুরোধ জানিয়েছেন।
ছবি ও ক্যাপশন: কাপ্তাইয়ে ডেঙ্গুতে আক্রান্ত সন্দেহে মারা গেছেন মো. জোবায়ের হোসেন (৩৮)

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু রাবেতা মডেল উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান 

বরমা ইউনিয়নে নান্দনিক পরিচ্ছন্ন ও সবুজ গ্রাম গড়তে বিশেষ অভিযান

কক্সবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

মহালছড়িতে জীববৈচিত্র্য ব্যবস্থাপনা কমিটি গঠন

ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হওয়া সাংবাদিক ফজলে এলাহীর জামিন মঞ্জুর

বাঘাইছড়িতে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব

দীঘিনালায় দুর্গোৎসবে সেনা জোনের সমন্বয় সভা

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে মহালছড়িতে র‍্যালি ও আলোচনা সভা

রাজস্থলী আর্মি ক্যাম্পে হেডম্যান ও কারবারি সম্মেলন অনুষ্ঠিত

জাতীয় পরিসংখ্যান দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা 

error: Content is protected !!
%d bloggers like this: