সোমবার , ১৫ আগস্ট ২০২২ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জাতীয় শোক দিবসে কাপ্তাই বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ ও বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ১৫, ২০২২ ৯:১৫ অপরাহ্ণ

 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কাপ্তাই ৪১ বিজিবির উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ঔষধ বিতরণ এবং ৫০ জন অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া ওয়াগ্গা শিলছড়ি বাজার মসজিদে ১০ হাজার এবং কেপিএম কয়লার ডিপু জামে মসজিদে ১০ হাজার ৫০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) বিকেলে কাপ্তাই ৪১ বিজিবির ওয়াগ্গাছড়া সদর দপ্তরে এই মেডিকেল ক্যাম্প এবং বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ উপস্থিত থেকে অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন। বিতরণকৃত খাদ্য সামগ্রীর মধ্যে ছিল জনপ্রতি চাল ৮ কেজি, ডাল ১ কেজি, সয়াবিন তেল ১ লিটার, চিনি ১ কেজি, আলু ২ কেজি এবং ১টি বস্তা।

এইসময় বিজিবির অফিসার, জেসিও ও এনসিও সহ স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিতরণ অনুষ্ঠানে বিজিবির অধিনায়ক বলেন, বিবিসি জরিপে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী হিসাবে জাতির পিতা বঙ্গবন্ধুর নাম লিপিবদ্ধ করা হয়েছে। আজ জাতীয় জীবনের একটি শোকাবহ একটি দিন। জাতির পিতার নেতৃত্বে আমরা একটি লাল সবুজের দেশ পেয়েছি। পৃথিবীর বুকে বাঙালী আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছি বঙ্গবন্ধুর কারনে। তিনি আরোও বলেন, ৭২ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষপতা বঙ্গবন্ধুর গড়া। তিনি একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ চেয়েছিলেন। তিনি বিশ্ব নেতা। আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীর বুকে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে পরিচিত লাভ করেছেন।

এর আগে ৪১ বিজিবির মেডিকেল অফিসার ক্যাপ্টেন ডাঃ মুকিত এর নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৫০ জনকে চিকিৎসা সেবা প্রদান ও ফ্রি ঔষধ বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শান্তিচুক্তি বাতিল ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি পি‌সি‌সি‌পি’র

শারদীয় দুর্গাপূজায় লংগদু জোনের আর্থিক সহায়তা

দেশের সংবিধান সঠিকভাবে সংস্কার না হওয়া পর্যন্ত সঠিক নির্বাচন হবে না-কাজল তালুকদার

বিএনপির হরতালের প্রতিবাদে আওয়ামীগের শান্তি মিছিল

যেভাবে হোয়াটসঅ্যাপের ভয়েস মেসেজে ‘ভিউ ওয়ানস’ ব্যবহার করবেন

কাউখালীতে অর্থনৈতিক শুমারির মূল তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু

হ্যাচারি পাড়ায় দু’পক্ষের মারামারিকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

১৪ আগষ্ট রামগড় স্থলবন্দর ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার শুরু হচ্ছে

মাটিরাঙ্গায় ১০ লাখ টাকার ভারতীয় ডেঙ্গু পরীক্ষার কীট উদ্ধার, আটক-৬

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভিসিকে শুভেচ্ছা জানালো পিসিসিপি

error: Content is protected !!
%d bloggers like this: