সোমবার , ১০ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাইয়ে অগ্নিনির্বাপক মহড়া

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
মার্চ ১০, ২০২৫ ১:৩৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন বিভাগের উদ্যোগে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সহায়তায়  সোমবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্নি নির্বাপন ও উদ্ধার বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে।

এসময় কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো: শাহাদাত হোসেন এর নেতৃত্বে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগলে প্রাথমিক করণীয় সম্পর্কে শিক্ষার্থীদেরকে অবহিত করেন।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই মহড়ার উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, কিছু কিছু অগ্নিকাণ্ড প্রকৃতিগতভাবে সৃষ্ট আবার কিছু কিছু অগ্নিকাণ্ড মানুষের ভুলের কারনে হয়। তাই আমাদের সকলকে সচেতন হতে হবে।

এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরূপ মুহুরী , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাবুল কান্তি চাকমা, কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, কাপ্তাই  প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন, সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ দাশ সহ স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এর আগে একটি র‍্যাালি অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে সাফজয়ী দলের পাহাড়ের পাঁচ কন্যা ও এক কোচকে বীরোচিত সংবর্ধনা

কাল উদ্বোধন হচ্ছে বাঘাইছড়ি মডেল মসজিদ; উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাপ্তাইয়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা মুন্না দে

রাঙামাটি শহরে প্রধান ৫টি ঈদ জামাতের সময়সূচি 

কাপ্তাই সড়কের শিলছড়ি অংশে কাদা মাটিতে সয়লাব: ভোগান্তি চরমে 

কাপ্তাইয়ে ইউনিসেফের অবিভাবক কর্মশালা

সাজেকে জনস্বাস্থ্য নিশ্চিতে ৩২০০ ফুট দীর্ঘ পাইপলাইনের বিশুদ্ধ পানির প্রজেক্ট বসিয়েছে বিদ্যানন্দ

বর্ণিল আয়োজনে মহালছড়ি সম্প্রীতি কাপের ফাইনাল অনুষ্ঠিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নতুন ভর্তিকৃত নার্সদের ওরিয়েন্টেশন

error: Content is protected !!
%d bloggers like this: