সোমবার , ২৪ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে নির্ধারিত মূল্যের বেশি দামে সার বিক্রি, ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে কৃষকদের কাছে সার বিক্রির অভিযোগে এক বিসিআইসি সার ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। পরে জরিমানার টাকা আদায় করা হয়।

সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত উপজেলার সাতবাড়িয়া ইউনিয়নের বাগিচারহাট বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা এনএসআই, চট্টগ্রামের তথ্যের ভিত্তিতে ও অংশগ্রহণে চন্দনাইশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঝন্টু বিকাশ চাকমার নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে আনসার সদস্য, পুলিশ ও উপজেলা প্রশাসনের সদস্যরা সহযোগিতা করেন।

অভিযানে মেসার্স হাসনাত কর্পোরেশনের বিসিআইসি সার ডিলার মো. আবু ইউসুফ (৬৫), পিতা—মৃত আলিউজ্জামান, সাং—হাশিমপুর, ৬ নম্বর ওয়ার্ড, চন্দনাইশ, চট্টগ্রামকে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯-এর ৪০ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: