বৃহস্পতিবার , ১২ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাচালং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুন ১২, ২০২৫ ১২:০৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাচালং সরকারি কলেজ শাখার নবগঠিত কমিটির উদ্যোগে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ জুন) কাচালং সরকারি কলেজ প্রাঙ্গণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, সাধারণ সম্পাদক নাইম উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন, যুগ্ম সম্পাদক আল আমিন, সহ-সভাপতি আবু ইসা, আমিনুল ইসলাম বাবু, সাইফুল্লাহ আল আজাদ এবং দপ্তর সম্পাদক মোখলেছ।

উক্ত বৃক্ষরোপণ কর্মসূচিকে আরও সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম বাবলু এবং বাঘাইছড়ি পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহাদাত মোল্লা।

বৃক্ষরোপণ কর্মসূচির পর কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক বলেন, “নবগঠিত কমিটির এটি প্রথম উদ্যোগ, যা বৃক্ষরোপণের মাধ্যমে তাদের সংগঠনের যাত্রা শুরু করল। আমরা যতদিন দায়িত্বে থাকব, ততদিন সংগঠনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে।

সাধারণ সম্পাদক নাইম উদ্দীন বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দেশ ও সমাজের কল্যাণে সদা সচেষ্ট থাকবে। আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে একটি ইতিবাচক বার্তা দিতে চেয়েছি এবং ভবিষ্যতেও সঠিকভাবে সকল কর্মসূচি পালনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

বৃক্ষরোপণ কর্মসূচিটি কলেজ প্রাঙ্গণকে সবুজায়নের পথে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে সিএনজি চালককে অস্ত্র দিয়ে ফাঁসানোর ঘটনায় অভিযুক্ত পুলিশ বহাল তবিয়তে

আর্ন্তজাতিক বন দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

বাঘাইছড়িতে পানিতে ডুবে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

কাউখালীতে সুন্নী সম্মেলন অনুষ্ঠিত

খাগড়াছড়ি স্বনির্ভর বাজারে ব্যবসায়ী নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা

একজন আদর্শ শিক্ষকের প্রস্থানের আমার অনুভূতি

খাগড়াছড়িতে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার

পানছড়ির জনপ্রতিনিধিদের হুমকির ঘটনায় ৫ সংগঠনের নিন্দা ও প্রতিবাদ

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পূজা অনুষ্ঠিত 

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

error: Content is protected !!
%d bloggers like this: