মঙ্গলবার , ১৬ জানুয়ারি ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সংরক্ষিত বনাঞ্চলে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিল বন বিভাগ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি
জানুয়ারি ১৬, ২০২৪ ৮:৪৬ অপরাহ্ণ

রাঙামাটির লংগদু উপজেলায় সংরক্ষিত বনাঞ্চল এলাকায় অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে বন বিভাগ।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল থেকে জেলার লংগদু উপজেলার গুলশাখালী মৌজা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন পাবলাখালী রেঞ্জের রাঙ্গিপাড়া বিটের গুলশাখালী মৌজা এলাকায় জনৈক মাসুদ ও মো. সিদ্দিকুর রহমান নামের দুই ব্যক্তি আনুমানিক দুই একর সংরক্ষিত বনভুমি দখলের উদ্দেশ্যে অবকাঠামো নির্মাণের অপচেষ্টা করে।

এ ঘটনার পর আজ মঙ্গলবার পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার ৩৭ রাজনগর ব্যাটালিয়নের (বিজিবি) সহযোগিতা অভিযান করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়। সকাল ৯টায় শুরু হওয়া অভিযান শেষ হয় দুপুরে।

বন বিভাগের পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার বলেন, দুই একর সংরক্ষিত বনভূমি বেদখলের উদ্দেশে দুই ব্যক্তি অবৈধ স্থাপনা তৈরির চেষ্টা চালায়। আমরা দিনভর অভিযান চালিয়ে স্থাপনা গুড়িয়ে দিয়েছি। দুই আসামির বিরুদ্ধে বন মামলা দায়েরের কাজ চলমান রয়েছে।

অভিযানে রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদারের সঙ্গে রাঙ্গিপাড়া বিট কর্মকর্তা মো. কামরুজ্জামান, ৩৭ রাজনগর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হাফিজুর ইসলামসহ বনকর্মী ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

গ্লোবালএড ঢাকার পরে এখন নারায়নগঞ্জের রূপসীতে

চন্দ্রঘোনায় সিসিএইচপি এর উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

খাগড়াছড়িতে জাতীয় শিক্ষা সপ্তাহ পালিত

রাইখালীর ভালুকিয়ায় ২ শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা দিল চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল

দীঘিনালায় গাছ কেটে সড়কে ব্যারিকেড অবরোধকারীদের; ইউপিডিএফের প্রতি অভিযোগ

খাগড়াছড়ি কেন্দ্রীয় মসজিদ পরিচালনার দায়িত্বে অতিরিক্ত জেলা প্রশাসক

চন্দনাইশে শতবর্ষের বিশ্ব পুকুরের বলি খেলায় চ্যাম্পিয়ন জীবন বলি

মহালছড়িতে বিজয় দিবস মিনি বার নাইট ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

মানিকছড়ির থলিপাড়ায় সাংগ্রাই উপলক্ষে জলকেলি উৎসব ও শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত নারীসহ গ্রেফতার-৬

error: Content is protected !!
%d bloggers like this: