মঙ্গলবার , ২১ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় রাস্তায় বাঁশকল স্থাপন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
অক্টোবর ২১, ২০২৫ ৮:৫৮ পূর্বাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের গজালিয়ার প্রবেশপথ শাহ ফকির বাজারে  বাঁশ কলের অস্থায়ী ব্যারিকেড স্থাপন করেছে ইউনিয়ন পরিষদ।

২০ অক্টোবর সকালে বালি-মাটি ও বনজ সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের নির্দেশে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা এ বিষয়ে বলেন,  এ ব্যারিকেড ব্যবহার করে কোনো প্রকার টোল আদায় করা হবে না।  জনস্বার্থ ও পরিবেশ সংরক্ষণে এটি অস্থায়ী বসানো হয়েছে।

ইসলামাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত )  নুরুল ইসলাম বলেন,দীর্ঘদিন ধরে রাত-দিন উক্ত রাস্তা ব্যবহার করে বালু -মাটি,বনজ গাছপালা অবৈধ ভাবে পরিবহন করে আসছিল একটি চক্র। যার কারণে পরিবেশ ও সরকারি সম্পদ ধ্বংসের পাশাপাশি বেপরোয়া ডাম্পার-ট্রাক চলাচলের কারণে গ্রামের ছোট বড় রাস্তাঘাট নষ্ট হয়ে চলাচল অনুপযোগী হয়ে উঠছিল। এসব বন্ধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের নির্দেশে  ইউনিয়ন পরিষদ এটি স্থাপন করেছে । চৌকিদার ও স্বেচ্ছাসেবীরা পালাক্রমে  ব্যারিকেডে দায়িত্ব পালন করবেন।

রাজঘাট বন বিট কর্মকর্তা শাহ আলম জানান, ব্যারিকেড স্থাপনের ফলে বনভূমি সংরক্ষণ, নদীভাঙন প্রতিরোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়তা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিসিসিপি’র তীব্র প্রতিবাদের মুখে ইউপিডিএফের সাথে ঐকমত্য কমিশনের বৈঠক বাতিল

রাঙামাটি আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মদের নির্বাচনী গণসংযোগ

কাপ্তাই ওয়াগ্গাছড়াতে বধ্যভূমি চিহ্নিত করার দাবি শহীদ পরিবারের সন্তানদের

বিলাইছড়িতে দীর্ঘ পরিকল্পনা পদ্ধতি সেবা ক্যাম্প অনুষ্ঠিত

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খাগড়াছড়িতে মানববন্ধন 

বিলাইছড়িতে লজিক প্রকল্পের কর্মশালা 

জুরাছড়িতে শিক্ষক দিবস পালিত

বিএনপি ঐক্যবদ্ধ বলে দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রয়েছে: প্রতিষ্ঠাবার্ষিকীতে দীপেন দেওয়ান

সাজেকে মুমূর্ষু শিশু নমি ত্রিপুরার জীবন বাঁচালো বিজিবি

ইউপিডিএফ সংগঠক অংথোই মারমাকে হত্যার প্রতিবাদে খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: