রবিবার , ২৪ নভেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা: ৬৭৬ রোগীর চিকিৎসা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৪, ২০২৪ ১০:০৮ পূর্বাহ্ণ

রাঙামাটির চম্পকনগরে গরিব ও অসহায় রোগীদের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে শহরের পিডিবি রেস্ট হাউজে আয়োজিত এই ক্যাম্পে মোট ৬৭৬ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন।

চক্ষু ক্যাম্পের আয়োজন করেন লায়ন ক্লাব অব চিটাগাং ফিনিক্স এবং লায়ন ক্লাব অব চিটাগাং রোজ ভ্যালি। ক্যাম্পটি বাস্তবায়ন করেন লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশন, উন্মেষ এবং এসএসসি ব্যাচ ২০০১ রাঙামাটি।

চিকিৎসা সেবায় নেতৃত্ব দেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অভিক দে ইমু, ডাক্তার অনিক মজুমদার জয় এবং তাদের টিম। ক্যাম্পে ৪৭০ জন রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ এবং ২০৬ জন রোগীকে চশমা প্রদান করা হয়। পাশাপাশি ২৭৮ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। পরবর্তী ধাপে এদের চট্টগ্রামের লায়ন্স চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশন করানো হবে।

ক্যাম্প পরিদর্শন করেন লায়ন ক্লাব অব চিটাগাং এবং লায়ন্স চক্ষু হাসপাতাল, কোয়ান্টাম ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের তত্ত্বাবধানে এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়।

স্থানীয়রা এই উদ্যোগে অত্যন্ত সন্তুষ্টি প্রকাশ করেন। চক্ষু চিকিৎসা সেবা, ওষুধ ও চশমা পেয়ে তারা আনন্দিত এবং কৃতজ্ঞ। এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখার প্রত্যাশা করেছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশে বাড়তি দামে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে ৮০০ লিটার জ্বালানি তেল জব্দ

প্রধানমন্ত্রীর প্রেস সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পার্বত্য প্রতিমন্ত্রী

দীঘিনালায় হেলিকপ্টারে আসেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের ত্রাণ 

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল

বিলাইছড়ির হিজাছড়ি আর্যরত্ন বন বিহারে কঠিন চীবর দান সম্পন্ন

বাঘাইছড়িতে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মানিকছড়িতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা 

রিমান্ড শেষে কারাগারে সাবেক এমপি জাফর

রাঙামাটিতে সেনাবাহিনীর পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: