বুধবার , ২১ আগস্ট ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আওয়ামী লীগের খুন, গুম ও লুটপাটের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২১, ২০২৪ ১২:১০ অপরাহ্ণ

আওয়ামী লীগের খুন,গুম ও লুটপাটের প্রতিবাদে রাঙামাটিতে যুবদলের বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। বুধবার সকালে বিএনপি’র জেলা কার্যালয় থেকে বের হয়ে একটি বিক্ষোভ মিছিল জেলা প্রশাসক কার্যালয় এসে সমাবেশে মিলিত হয় নেতাকর্মীরা।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আবু সাদাত সায়েম। প্রধান অতিথি বলেন, বিগত ১৫বছর আওয়ামী লীগের নির্যাতন, লুটপাট, টেন্ডারবাজি, জায়গা দখল, প্রকল্প দেখিয়ে সরকারি টাকা আত্মসাৎসহ সকল অনিয়ম দুনীতির বিচার করা হবে। রাঙামাটি সকল সংস্থার পরিবর্তন চাই। জেলা ক্রীড়া সংস্থা ও রেডক্রিসেন্টটের পদ
থেকে আওয়ামী লীগ পন্থীদের পদত্যাগ করতে হবে।

বক্তারা বলেন, রাঙামাটিতে আওয়ামী লীগ নেতাকর্মীরা সারা দেশের ন্যায় গত ১৫ বছর সাধারণ মানুষের অধিকার লুন্ঠন করেছে।ওইসব লুটপাটের হিসাবসহ সকল মামলা হামলার বিচার করতে হবে। রাঙামাটিতে যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে হবে।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নুর নবী। শহর যুবদল নেতা সিরাজুল মোস্তফা,যুবদলের সাংগঠনিক সম্পাদক মোঃ ইউছুফ চৌধুরীসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদুতে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত 

মাদক মামলা জামিন-অযোগ্য ও সর্বোচ্চ মৃত্যুদন্ড পর্যায়ে আনার জন্য ব্যবস্হা করা হচ্ছে-দীপেন দেওয়ান এমপি

কাপ্তাই আল-আমিন দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি শিক্ষানুরাগী আনিছুর রহমান

সুরের মূর্ছনায় গৌরবের ২৫ বছর: চট্টগ্রাম যন্ত্রশিল্পী সংস্থার রজতজয়ন্তী ২৫ সেপ্টেম্বর

বিজু উৎসবকে ঘিরে জুরাছড়িতে বলি খেলা

দীঘিনালায় তিন মুসুল্লির জন্য মসজিদ নির্মাণ নিয়ে এলাকাবাসীর মানববন্ধন

সাজেকে ক্ষতিগ্রস্তদের মাঝে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান

নুরের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে লংগদুতে মশাল মিছিল

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে হাজারো পরিবারকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের ত্রাণ সহায়তা, দশ পরিবারকে দেয়া হবে বাড়ি

error: Content is protected !!
%d bloggers like this: