মঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন, গুম-খুনের বিচারের দাবি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১০, ২০২৪ ৭:০৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কর্মসূচি মোতাবেক রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রাবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

এতে উপস্থিত ছিলেন রাবিপ্রবি ছাত্রদলের সংগঠক ও রাংগামাটি জেলা ছাত্রদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন সহ রাবিপ্রবি ছাত্রদলের নাছির উদ্দিন অর্নব, সাজ্জাদ হোসেন, ইউনুছ ইয়ামিন, বাদশা সোলেমান, জিসান আহমেদ, আরিফুল ইসলাম জয়, ইসমাইল হোসেন ইশান, জাহিদুল ইসলাম পয়েল, নুরুল ইসলাম সহ ছাত্রদলের অন্যান্য নেতৃত্ববৃন্দ।

এই মানববন্ধনে ছাত্রদল নেতাকর্মীরা বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে গুম, খুন এবং নির্যাতনের শিকার হওয়া নেতাকর্মীদের মুক্তি এবং ন্যায়বিচারের দাবি জানান। বক্তারা অভিযোগ করেন, ফ্যাসিস্ট সরকারের শাসনামলে হাজার হাজার মানুষ গুম ও খুনের শিকার হয়েছেন। বিশেষত ছাত্রদলের অনেক নেতাকর্মীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং অনেকেই এখনো নিখোঁজ রয়েছেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আন্তর্জাতিক মানবাধিকার দিবসের এই দিনে আমরা সেই সকল সহযোদ্ধাদের স্মরণ করছি, যারা শুধুমাত্র গণতান্ত্রিক অধিকার চাওয়ার কারণে গুম এবং খুনের শিকার হয়েছেন। আমরা এ ধরনের মানবাধিকার লঙ্ঘনের কঠোর নিন্দা জানাই এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানাই। আমরা অবিলম্বে গুম হওয়া সকল নেতাকর্মীদের সন্ধান চাই এবং তাদের পরিবারকে ন্যায়বিচার প্রদান করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবকদলের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

সিআইপিডির ফুটবল টুর্নামেন্টে মানিকছড়িকে ৭-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন সাপছড়ি

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

রাঙামাটি জেলা আ.লীগের কাউন্সিল কাল / এবারও দীপংকর নাকি পরিবর্তন

কাপ্তাইয়ে ছাত্রদলের বিজয় মিছিল

বন্যাদুর্গত বাঘাইছড়ি পরিদর্শনে জেলা বিএনপি, আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ

বিলাইছড়িতে বুদ্ধপূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

অপহৃত ব্যবসায়ী শরিফুল ইসলাম রাসেলের মুক্তি দাবি পিসিসিপি’র

শ্যামল দে-খালেদা আক্তার কাপ্তাইয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক-শিক্ষিকা নির্বাচিত

বিলাইছড়ির কেংরাছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, পুড়ে ছাই ৮০ দোকান ও বসতঘর

error: Content is protected !!
%d bloggers like this: