মঙ্গলবার , ২ এপ্রিল ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বন্য হাতির ভয়ে আতঙ্কে কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দারা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
এপ্রিল ২, ২০২৪ ৪:২০ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে বসবাসরত বাসিন্দারা এখন হাতির আক্রমণের ভয়ে আতঙ্কে রাত কাটাচ্ছেন।  সন্ধ্যা নামার পর পরই অজানা আতঙ্কে তাঁরা রাত পার করছেন। এই বুঝি হাতি এসে আক্রমন করলো। সর্বশেষ গত সোমবার (১ এপ্রিল) রাতভর একটি বন্য হাতির দল কাপ্তাই বিদ্যুৎ ভবন এবং কাপ্তাই বক্স হাউজ এলাকায়  অবস্থান নেন বলে জানান কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সহকারী পরিচালক ( নিরাপত্তা)  সাখাওয়াত কবির। এসময় আশেপাশে বাসিন্দারা ভয়ে নিরাপদ আশ্রয়ে ঘরে অবস্থান নেন। তিনি আরোও  জানান, গত সোমবার সন্ধ্যা ৭ টায় বিদ্যুৎ ভবনের পাশে একদল হাতি অবস্থান নেন। পরে আমরা বাঁশি বাজিয়ে হু হুল্লোড় করে হাতির পালকে তাড়িয়ে দিই।

এর আগে গত বৃহস্পতিবার (২৯ মার্চ) দিবাগত রাত ৩ টায় একদল হাতির দলের আক্রমনে   কাপ্তাই  বিদ্যু  এলাকার বক্স হাউজে    আনসার ব্যারাক  ও অফিসার কোয়াটার লন্ডভন্ড হন বলে জানান কাপ্তাই ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের সিনিয়র  স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন।

কাপ্তাই রাইট ব্যাংক এলাকার বাসিন্দা  ফারহানা আহমেদ পপি ও মিজানুর রহমান রাসেল জানান,   গতকাল সোমবার  ইফতারের পর নতুন বাজার যাওয়ার উদ্দেশ্যে বের হলে বিদ্যুৎ ভবনের নিচে হাতির সম্মুখীন হই।  পরে আমরা হু হুল্লোড় করে  হাতি তাড়াই। এই ঘটনায় আমাদের  স্বাভাবিক জীবন চলাচল সমস্যার হয়ে দাঁড়িয়েছে। আমরা নির্ঘুম রাত কাটাচ্ছি।

কাপ্তাই প্রজেক্ট এলাকার বাসিন্দা সুবল দাশ জানান, গত ২ দিন আগে  চৌধুরী ছড়া নিচের বাজার আমি  হাতির সম্মুখীন হয়েছিলাম। একটুর জন্য প্রাণে বেঁচে যাই।

কাপ্তাই পিডিবির স্টাফ  বকুল জানান,  একদিন আগে বিদ্যুৎ ভবন ডিউটিরত অবস্থায় রাতে  হাতির সম্মুখীন হয়। পরে দৌঁড়ে গিয়ে বিদ্যুৎ  ভবনে ডুকে আত্মরক্ষা করি।

পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কাপ্তাই  রেঞ্জ অফিসার আবু সুফিয়ান  বলেন, বনের মধ্যে খাদ্য না থাকায় হাতি লোকালয়ে এসে তান্ডব করছে। আমরা অপরিকল্পিত ভাবে বন কেটে জুম চাষ করছি, আবার কেউ কেউ বনের গাছ কেটে বন উজাড় করছি। ফলে হাতির আবাসস্থল ধ্বংস হচ্ছে। তাই সকলের উচিত হাতির আবাসস্থল যাতে  ধ্বংস না হয় সেদিকে খেয়াল রাখা।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সেমিনারে বক্তারা / পাহাড়ে আখের চাষ খুলেছে অর্থনৈতিক উন্নয়নের সম্ভাবনা

চট্টগ্রাম রেঞ্জ আন্তঃজেলা হ্যান্ডবল চ্যাম্পিয়নশীপে বিজয়ী রাঙামাটি জেলা পুলিশ

সিআইপি নির্বাচিত হলেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশি শফিকুল ইসলাম রাহী

দশমাস পর পর্যটকে মূখরিত বান্দরবান

বিলাইছড়ি উপজেলা কার্বারী প্রতিষ্ঠাতা সভাপতি চিৎগুলা চাকমার অন্ত্যেষ্ঠিক্রিয়া সম্পন্ন

বাঘাইহাট জোনের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

যুগের হাওয়ায় সবে বদল হলো রে: হারিয়ে যাচ্ছে পুঁথি পাঠের আসর

সহিংসতাকারীরা দেশের শত্রু, তাদের হাতে দেশ নিরাপদ নয় – কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

লংগদুতে জামায়াতের এমপি প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহম্মেদ’র মতবিনিময় সভা

রাঙামাটি লিগ্যাল এইডের সাথে কারাবন্দীদের সমন্বয় সভা

error: Content is protected !!
%d bloggers like this: