বৃহস্পতিবার , ১৪ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি কারাগারে বীর বাহাদুর নামে এক কয়েদির মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১৪, ২০২৫ ৫:০২ অপরাহ্ণ

রাঙামাটিতে কারাগারে বীর বাহাদুর (২৯) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শওকত আকবর। নিহত বীর বাহাদুর মাদক মামলায় পাঁচ বছর এবং একটি চুরি মামলায় ছয় মাসের সাজা ভোগ করছিলেন বলে জানাযায়।

রাঙামাটি জেলা কারাগারের জেলার মজিবুর রহমান মজুমদার জানান, রাঙামাটি শহরের রিজার্ভ বাজার পাথরঘাটা এলাকার বাসিন্দা বীর বাহাদুর অসুস্থতা বোধ করলে তাকে দ্রুত রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎কারাগার সূত্রে জানাযায়, জেলা প্রশাসন থেকে ময়না তদন্তের জন্য একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। ময়না তদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তবে দুপুর পর্যন্ত হাসপাতাল মর্গে নিহতের পরিবারের কাউকে খুঁজে পাওয়া যায়নি।

আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার মোঃ শওকত আকবর বলেন, ‘কারাগার থেকে একজনকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে রাখা রয়েছে।’ ময়না তদন্ত শেষে হয়তো বা মৃত্যুর রহস্য জানা যেতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: