শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

এনসিপির রাঙামাটি জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

প্রতিবেদক
পারভেজ সুমন, রাঙামাটি।
সেপ্টেম্বর ১১, ২০২৬ ১০:২৩ অপরাহ্ণ

জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাঙামাটি জেলার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী ০৬ (ছয়) মাসের জন্য ৪৯জন সদস্য নিয়ে গঠিত হয়েছে এই নতুন কমিটি।

প্রিয় চাকমা কে আহ্বায়ক, শাহিদুল ইসলাম খান কে সদস্যসচিব এবং শাহেদুল আলম শাকিল কে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি ঘোষিত হয়েছে।

আজ ১১ সেপ্টেম্বর (শুক্রবার) এই কমিটি অনুমোদন দেয়া হয়। এরআগে গেল ২৬ আগস্ট জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাঙামাটি জেলার সাংগঠনিক সমন্বয় সভায় দলটির কেন্দ্রীয় মুখ্য সংগঠক সারজিস আলম, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব সারোয়ার তুষার, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন প্রমুখ উপস্থিত থেকে রাঙামাটি জেলার আহ্বায়ক কমিটি গঠনের ঘোষনা দিয়েছিলেন।

এর আগে বিভিন্ন সময়ে রাঙামাটিতে এনসিপির শীর্ষ নেতাসহ অনেকেই পদত্যাগ করেছিলেন। এছাড়া পদত্যাগ করা বহু নেতাকর্মী পরবর্তীতে অন্য রাজনৈতিক দলেও যোগ দেন। ফলে রাঙামাটি পার্বত্য জেলায় একরকম স্থবির হয়ে পড়েছিল দলটির কার্যক্রম।

নতুন কমিটি আগামী ছয়মাস দলটির কার্যক্রম গতিশীল করে পুর্নাঙ্গ কমিটিকে দায়িত্ব হস্তান্তর করবে বলে দলটির দায়িত্বশীলরা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রামের প্রকল্পের স্কিমগুলো অগ্রাধিকারভিত্তিতে ও যথাসময়ের মধ্যে সম্পন্ন করতে হবে: পার্বত্য সচিব

খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাঙামাটিতে তিন দিনব্যাপী প্রসবজনিত ফিস্টুলা সার্জারি ক্যাম্প অনুষ্ঠিত

বিএসপিআই শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

রাঙামাটি বধির বিদ্যালয়ে স্কুল ড্রেস ও চারা বিতরণ করলেন জেলা প্রশাসক

‘অস্বাভাবিক’ নবজাতককে ফেলেই হাসপাতাল ছাড়লেন মা

বাঘাইছড়ির দুর্গম অঞ্চলে হেলিকপ্টারে পৌঁছাল নির্বাচনী সরঞ্জাম ও কর্মকর্তা

পাহাড় ধসের সম্ভাবনায় এলাকা পরিদর্শনে ডিসি ও এসপি

কাপ্তাইয়ে ৭৩ ঋণগ্রহীতার মাঝে ঋণের চেক বিতরণ

এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য দীঘিনালা জোনের মানবিক উপহার

error: Content is protected !!
%d bloggers like this: