বুধবার , ৮ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের চার নেতা বহিষ্কার

প্রতিবেদক
প্রতিনিধি, রাঙামাটি সদর
অক্টোবর ৮, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা কমিটির চার নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এই কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।

বুধবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মাওলানা শরীয়ত উল্লাহ ও মহা-সচিব মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিকের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত চার নেতা হলেন- রাঙামাটি পার্বত্য জেলার হাফেজ মাওলানা মোঃ রহমত উল্লাহ, হাফেজ মোঃ আব্দুল্লাহ, মাওলানা মোঃ ইমাম উদ্দিন এবং হাফেজ মোঃ আব্দুল কাদের।

বিবৃতিতে বলা হয়, দলীয় পদ পরিচয় ব্যবহার করে নিজ স্বার্থের জন্য জনমনে আতঙ্ক সৃষ্টি, মানুষকে হুমকি, ভয়ভীতি প্রদর্শন, আলেম ওলামাদের মানসম্মান ক্ষুন্ন, দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিসহ দলের নীতি ও আদর্শ পরিপন্থী বিভিন্ন অপকর্মে লিপ্ত থাকার সু-স্পর্ট অভিযোগ রয়েছে। এই অপকর্ম হতে বিরত থাকার জন্য কেন্দ্রীয় কমিটি ও জেলা কমিটির পক্ষ হতে দলের সকল নেতাকর্মিকে বারংবার নির্দেশনা প্রদান করা হয়েছে। কিন্তু আপনারা দলের সকল নির্দেশনা অমান্য করে এইসকল গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী কর্মকান্ড চালিয়ে দলের সুনাম ও দলীয় শৃঙ্খলা নষ্ট করছেন।

এতে বলা হয়, এই সকল কর্মকান্ডে দলীয় গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিরোধী দলের গঠনতন্ত্রের ধারা ১১(ক) মোতাবেক অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার্থে পার্বত্য চট্টগাম ওলামা পরিষদ থেকে উপর উল্লেখিত ৪ নেতাকে গত (৫ অক্টোবর) অব্যাহতি প্রদান পূর্বক বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সুষম উন্নয়নে সমতলের সাথে সমভাবে এগিয়ে যাবে পাহাড়– পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

বর্ণাঢ্য আয়োজনে মহালছড়িতে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

খাগড়াছড়িতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে কৃষকদের স্বপ্ন বুনন

চিৎম্রং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া

রাঙামাটিতে অর্ধ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত; বাঘাইছড়িতে ৩ জনের লাশ উদ্ধার

হিলফুল ফুজুল সংগঠনকে আলমিরা ও বই উপহার দিলেন হাবীব আজম

জুরাছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু সারাজীবন মানুষের স্বার্থের জন্য নেতৃত্ব দিয়ে সংগ্রাম করেছিল: পার্বত্য প্রতিমন্ত্রী

সড়ক আইন অমন্য করায় দীঘিনালায় জরিমানা 

error: Content is protected !!
%d bloggers like this: