মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ নিয়ে ছাত্রদলের প্রচারণা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৫:০০ অপরাহ্ণ

স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে ঘোষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নিয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছে কাপ্তাই উপজেলা ছাত্রদল।

রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নির্দেশনায় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রতিভাবান শিক্ষার্থীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ প্রচারণা পরিচালনা করা হয়।

প্রচারণাকালে কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন অপু, সাবেক সদস্যসচিব মো. রিয়াজ উদ্দিন আকাশ, যুগ্ম আহ্বায়ক রাব্বি সোনেত ও মোশাররফ হোসেন রিংকু, কর্ণফুলী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ফাহিম শাহরিয়া, সাধারণ সম্পাদক সোহেল তনচংগ্যা, সহপ্রচার সম্পাদক আপন তনচংগ্যা, ৩ নম্বর চিৎমরম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সিংমং মারমা এবং ১ নম্বর চন্দ্রঘোনা ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সিজান আহমেদ সাগর উপস্থিত ছিলেন।

এ সময় নেতাকর্মীরা শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশগ্রহণের আহ্বান জানান এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

৫ দফা দাবি আদায়ে কাপ্তাই পিআইও অফিসে কর্মবিরতি

মানিকছড়ির ময়ূরখীলে সাংগ্রাই উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান

কাপ্তাইয়ে শিক্ষক-সুপারভাইজারদের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু 

ঈদগাঁওয়ে নারীসহ ৬ ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

ফেনী নদীতে শিশু নিখোঁজ, ৭ ঘন্টায়ও সন্ধান মেলেনি

প্রবারণার শেষ রাতে বান্দরবানে রাজহংসী রথযাত্রা ও শান্তির প্রার্থনা

‎পৌষ সংক্রান্তিতে রাঙামাটি আইটি স্কুলে বর্ণিল পিঠা উৎসব

‎‎অসহায় রোগীর পাশে ছাত্র অধিকার পরিষদ রাঙামাটি জেলা শাখা

মহৎপ্রাণ মানুষকে পাশে চান ব্রেনস্ট্রোক করা কাউখালীর হতদরিদ্র গৃহবধূ শ্যামলী চাকমা

জাতীয় শিশু দিবসে কাপ্তাই  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন 

error: Content is protected !!
%d bloggers like this: