শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জাতীয় নির্বাচনে ধানের শীষের সমর্থনে মহালছড়িতে বিএনপির উঠান বৈঠক

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ১১:৪৩ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের পক্ষে রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সদর ইউনিয়ন বিএনপির উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় মহালছড়ি নতুনপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা স্মৃতি জাদুঘরের সংলগ্ন স্থানে উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ নজরুল ইসলামের সার্বিক সহযোগিতায় বৈঠকটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মহালছড়ি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শহীদুল ইসলাম (বকুল) এর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ মতিউর রহমান, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার, উপজেলা বিএনপির সদস্য মোঃ আবুল খায়ের, যুবদলের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন, মহিলা দলের সভানেত্রী মনি খন্দকার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ বশির আহম্মেদ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বৈঠকে অংশ নেন।

প্রধান অতিথি মোঃ আনোয়ার হোসেন বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে সাবেক সংসদ ও তিন পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান, কেন্দ্রীয় বিএনপির কর্ম-সংস্থান বিষয়ক সহ সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে মহালছড়ি বিএনপি সবসময় রাজপথে ছিলো। অতীতের ন্যায় আমরা ঐক্যবদ্ধ থাকলে আমাদের সকলের ভোটের মাধ্যমে ২৯৮ নং আসনে জয়ী করে আবারও সংসদ সদস্য করে আনা সম্ভব। তাই আপনাদের এই নতুন পাড়ায় এসেছি ভোট চাইতে। আশা করি অতীতের উন্নয়নের কথা চিন্তা করে ভোট দিবেন ধানের শীষে।

যুবদলের আহ্বায়ক মোঃ শরীফুল ইসলাম বলেন, যুব সমাজ আজ বেকারত্বে জর্জরিত। বিএনপি ক্ষমতায় গেলে তরুণদের কর্মসংস্থানের নিশ্চয়তা দেবে। পার্বত্য অঞ্চলে নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে জননেতা ওয়াদুদ ভূইয়ার নেতৃত্বে।

ছাত্রদলের আহ্বায়ক মোঃ হেলাল উদ্দিন বলেন, শিক্ষার্থীদের স্বপ্ন নষ্ট করে দিয়েছে বর্তমান সরকার। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। বিএনপি শিক্ষার সঠিক পরিবেশ ফিরিয়ে আনবে।

বৈঠকে স্থানীয় ৩ শতাধিক নারী-পুরুষ উপস্থিত হয়ে নেতৃবৃন্দের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং বিএনপিকে তথা ওয়াদুদ ভূইয়াকে সামনের নির্বাচনে ভোট দিয়ে উন্নয়ন কার্যক্রমের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

উঠান বৈঠকের সমাপনী বক্তব্য মোঃ আব্দুল মান্নান বলেন, মহালছড়ির প্রতিটি গ্রামে গ্রামে বিএনপির অতীতের উন্নয়নের কথা তথা ওয়াদুদ ভূইয়ার সুন্দর উন্নয়ন ও নেতৃত্বের ইতিহাস তুলে ধরতে হবে । উঠান বৈঠকের মাধ্যমে জনগণকে সাথে নিতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলা পরিষদে বিতর্কিত সদস্যদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

কাপ্তাইয়ে মহান বিজয় দিবস উদযাপন

বিমান বিধ্বস্তের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী উক্যচিংয়ের বাড়িতে শোকের মাতম

লংগদুতে বাল্যবিবাহের ফাঁদে নবম শ্রেণির ছাত্রী, রক্ষা পেল ইউএনওর হস্তক্ষেপে

রাঙামাটির লংগদুতে ট্রাক উল্টে হেলপার নিহত

জুরাছড়িতে জমি বেদখলের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন নির্বাচিত

রাঙামাটির স্বর্ণটিলায় ডে-নাইট নক আউট ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাবেক এমপি জাফরের ১৮ দিনের রিমান্ড মঞ্জুর

মহালছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় স্বেচ্ছাসেবক দলের দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: