শনিবার , ১৭ ডিসেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রশংসা কুড়িয়েছে কাপ্তাই শিল্পকলা একাডেমির গীতিনৃত্যনাট্য ‘এই বিজয় রক্ত কেনা’

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ১৭, ২০২২ ১০:১৮ পূর্বাহ্ণ

সংস্কৃতির মাধ্যমে মানুষের জীবনাচার, জীবনবোধ, দেশের ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি সহজে তুলে ধরা যায় এবং দর্শক শ্রোতা তা থেকে উপলব্ধি করতে পারে আমাদের হাজার বছরের বাংগালী সংস্কৃতির শেখড় এর উৎস ও দেশের মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাসের কথা। তেমনি এক ইতিহাস সমৃদ্ধ গীতিনৃত্যনাট্য  “এই বিজয় রক্ত কেনা ” উপস্হাপন করলো কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা।

বিজয় দিবস উপলক্ষে গত  শুক্রবার( ১৬ ডিসেম্বর)  বিকেল সাড়ে ৪ টা হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই কেন্দ্রীয় শহীদ মিনারে এই গীতিনৃত্যনাট্য মঞ্চস্থ হয় । যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে।

এই গীতিনৃত্যনাট্যের মাধ্যমে আমাদের ভাষা আন্দোলন, জাতির পিতার ৭ই মার্চ এর কালজয়ী ভাষণ, মহান মুক্তিযুদ্ধ,  লাল সবুজের বাংলাদেশ এর গ্রামীণ জনপদের ঐতিহ্য সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জন সমুহ গান এবং নৃত্যের অঙ্গভঙ্গীতে তুলে ধরেছেন কাপ্তাই শিল্পকলা  একাডেমির শতাধিক শিল্পি।

একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্ত , যুগ্ম সম্পাদক মংসুইপ্রু মারমা ও বিপুল বড়ুয়ার     সংগীত পরিচালনায়, নৃত্য প্রশিক্ষক  সংগীতা দত্ত এ্যানির নৃত্য পরিচালনায় এবং  অদ্রিজা ধর ও মেসিং মারমার প্রানবন্ত উপস্থাপনায় এইসময় দেশের গান ও নৃত্য পরিবেশন করেন একাডেমির শিল্পী মোঃ রফিক, বিপুল বড়ুয়া, জ্যাকলিন তনচংগ্যা, সাদিয়া আক্তার মিতু, প্রিয়া নাথ,  মেসিং মারমা,  সেঁজুতি সিকদার, দিনা, অংকিতা, রিয়া, পুষ্পিতা, রাজশ্রী প্রমুখ।

নাট্যজন ও একাডেমির সদস্য  আনিছুর রহমান ও সদস্য  বাবলু বিশ্বাস অমিত  এর সার্বিক পরিকল্পনায় গীতিনৃত্যনাট্যে যন্ত্র সংগীতে সহযোগিতা করেন ঝুলন দত্ত, অভিজিৎ দাশ কৃষাণ ও অর্নব মল্লিক।

এর আগে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মুনতাসির জাহান প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই অনুষ্ঠানের উদ্বোধন করেন। এইসময় সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিল্পকলা একাডেমির সদস্য ও কলাকুশলী এবং বিপুল সংখ্যক দর্শকশ্রোতা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে কাপ্তাইয়ে সরস্বতী পুজা অনুষ্ঠিত

বঙ্গমাতা ফজিলাতুন্নেছা চম্পক নগর ফোরকানিয়া মাদ্রাসায় দোয়া ও ইফতার মাহফিল

কাপ্তাইয়ে শিক্ষক হাবিবুল হককে স্মরণ করলেন সহকর্মীরা

দীঘিনালায় জামায়েত ইসলামের ঈদ পূর্ণমিলনী

বিলাইছড়িতে পরিবার পরিকল্পনা অফিস কর্তৃক সেবা সপ্তাহ পালিত

কাপ্তাইয়ের নতুন এসি ল্যান্ড সৈয়দ ফারহানা পৃথা

কাপ্তাইয়ে কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের সূচনা অবহিতকরণ সভা অনুষ্ঠিত

নানিয়াচরে বিদ্যালয় কিশোরীদের নিয়ে  স্যানিটারি প্যাড তৈরীর প্রশিক্ষণ

খাগড়াছড়িতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঘুষ ছাড়া ফাইল ধরেন না বাঘাইছড়ি একাউন্ট অফিসার পেয়ার মোহাম্মদ

error: Content is protected !!
%d bloggers like this: