রবিবার , ৫ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে তারেক রহমানের পক্ষে অসহায়দের মাঝে খাদ্য ও পোশাক বিতরণ

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
অক্টোবর ৫, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

পার্বত্য রাঙামাটির রাজস্থলী উপজেলায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও গরীব পরিবারের মাঝে খাদ্য ও পোশাক সামগ্রী বিতরণ করেছেন রাজস্থলী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া।

আজ রবিবার (৫ই অক্টোবর) সকালে উপজেলার বিভিন্ন পাড়ায় এসব সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মংঞোই মারমা, উপজেলা মহিলা দলের নেত্রীসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ বাবলু মিয়া। তিনি বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় অসহায় মানুষের পাশে আছেন। ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই আমাদের রাজনীতির মূল লক্ষ্য।”

এসময় সাধারণ সম্পাদক মংঞোই মারমা বলেন, “প্রবারণা পূর্ণিমা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি মানবতার প্রতীক। এই দিনে গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত মানবধর্ম।”

অনুষ্ঠান শেষে স্থানীয় বাসিন্দারা বিএনপির এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: