বৃহস্পতিবার , ২০ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

২৪ ঘন্টা না পেরোতে ফের সাজেকে সড়ক দুর্ঘটনা, আহত ১২

প্রতিবেদক
প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
অক্টোবর ২০, ২০২২ ২:৩৪ অপরাহ্ণ

 

বাঘাইছড়ি উপজেলার সাজেক হাউজ পাড়া এলাকায় একদিনের ব্যাবধানে আবারো নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রী বোঝাই চাঁদের গাড়ী ১০০ ফুট গভীর পাহাড়ী খাদে পড়ে ১২ যাত্রী গুরতর আহত হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকা জনক বলে জানিয়েছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা।

তিনি জানান ২০ অক্টোবর বৃহস্পতিবার দুপুর ১২ ঘটিকায় সাজেকের কংলাক পাড়া থেকে যাত্রী নিয়ে মাচালং বাজারে যাওয়ার পথে রুইলুই পাহাড় নামার সময় চাঁদের গাড়ী (ঢাকা- ঘ ৫৭৬১) নিয়ন্ত্রণ হারিয়ে হাউজ পাড়ায় আনুমানিক ১০০ ফুট গভীর পাহাড়ী খাদে পড়ে যায় এতে গাড়ীতে থাকা সবাই আহত হয়েছে।

দূর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের একটি দল স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত দিঘীনালা স্ব্যাস্থ কমপ্লেক্সে পাঠায়। আহতরা সবাই সাজেকের স্থানীয় বাসিন্দা তৎক্ষনিক ভাবে তাদের নাম পরিচয় নিশ্চিত করা যায়নি।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল আলম দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন। সাজেক বাঘাইহাট সড়কে যানচলাচল বেড়ে যাওয়ায় ইদানীং দূর্ঘটনা বেড়েছে পুলিশের পক্ষ থেকে শীঘ্রই চালক ও মালিক সমিতির সাথে কথা বলে একটি নিয়মের মধ্যে নিয়ে আসার পদক্ষেপ নেয়া হবে, এছাড়া আজকের পর থেকে এই সড়কে ড্রাইভিং লাইসেন্স ছাড়া কোন চালক গাড়ী নিয়ে বের হতে পারবে না, প্রশাসন সেই পদক্ষেপ নিয়েছে ।

সাজেক ইউনিয়ন পরিষদের সদস্য ও হেডম্যান জুপ্পুই থাং ত্রিপুরা জানান সাজেক সড়কে চলাচল করা অধিকাংশ চাঁদের গাড়ীর ফিটনেস নেই চালকদের ও লাইসেন্স নেই তাই ঘন ঘন সড়ক দূর্ঘটনা ঘটছে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার বলেন একটি পর্যটন এলাকায় এভাবে পর পর দূর্ঘটনা দুঃখ জনক উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শীঘ্রই মোবাইল কোর্টের মাধ্যমে ফিটনেস বিহীন যানবাহন ও লাইসেন্স বিহীন চালকদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে রাজস্থলীতে শেষ হল দুর্গা উৎসব

রামগড়ে আ.লীগের শতাদিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বাঘাইছড়িতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ টিকা যাত্রা

রাঙামাটি জেলা পরিষদে বিতর্কিত সদস্যদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

শুধু কি ছাত্ররা ঠকেছে, মহালছড়িও কি ঠকেনি?

স্বাস্থ্য বিভাগের নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগ ভিত্তিহীন– নিয়োগদাতা কর্তৃপক্ষ

২০১৪ সালে থেকে থমকে আছে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন প্রক্রিয়া

লংগদুতে সাংবাদিক ওমর ফারুক মুছার জানাজার নামাজ ও দাফন সম্পন্ন

নানিয়ারচরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

জুরাছড়িতে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ ওরিয়েন্টেশন সভা

error: Content is protected !!
%d bloggers like this: