বুধবার , ৯ আগস্ট ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটির কুতুকছড়িতে আগুনে দোকান বসতঘর পুড়ে ছাই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ৯, ২০২৩ ৯:৩৪ অপরাহ্ণ

রাঙামাটির সদর উপজেলাধীন কুতুকছড়ি বাজার সংলগ্ন এলাকায় অগ্নিকান্ড, দোকানসহ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার সন্ধ্যায় কুতুকছড়ি এলাকার বিমল জ্যোতি চাকমার বসতঘর থেকে বিদ্যুৎ সট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ নিশ্চিত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা ও পুলিশ জানান, কুতুকছড়ি বাজার সংলগ্ন বিমল জ্যোতির বসতঘর আর এক সাথেই লাগানো। আগুনের সূত্রপাত ঘটে বিমল জ্যোতির বসতঘর থেকে। মূহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিস এসে ঘন্টা ব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় লোকজন,আইনশৃঙ্খলাবাহিনী ও ব্যবসায়িরা আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করেন।
বিমল জ্যোতি চাকমা ও স্থানীয়রা জানান, সবই পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকান্ডে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৫-২০লক্ষ টাকার মত।এখানে ২টি বসতঘর ও ৭টি দোকানপাট ছিল।

রাঙামাটি ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পৌছি।

প্রায় ঘন্টা ব্যাপী চেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বিমল জ্যোজি চাকমার বসতঘর হতে বিদ্যুৎ সর্ট সার্কিট এর মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে প্রাথমিকভাবে ক্ষয়-ক্ষতির পরিমান আনুমানিক ১৫-২০ লক্ষ টাকার মত হতে পারে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ

‘শারদীয় দুর্গা উৎসব’ জমে উঠেছে বাঘাইছড়ি পূজা মন্ডপগুলোতে

অন্তর্বর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন: জনমনে ক্ষুব্দ প্রতিক্রিয়া

বাঘাইছড়িতে নতুন ফর্মুলায় আদা চাষ প্রদর্শনী ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ

মহালছড়ি-মাটিরাঙায় স্টেডিয়াম নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্হাপন করলেন এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

আগামী স্থানীয় নির্বাচনে ক্লিন ইমেজধারীদের সুখবর দিলেন ওয়াদুদ ভুঁইয়া; বঞ্চিত হবেন কলংকিতরা

রাঙামাটি এসপির সাথে পাহাড়ের খবর পরিবারের সৌজন্য সাক্ষাৎ

রাঙামাটি ইসলামী ব্যাংকে আর্থিক সাক্ষরতার বিষয়ে গ্রাহক ও সুধী সমাবেশ

গ্রামীণ নারীর উন্নয়নে প্রযুক্তির হাতছানি, মাইসছড়িতে সচেতনতামূলক উঠান বৈঠক

চন্দ্রঘোনা মিশন এলাকায় শ্রীশ্রীগিরি গোবর্ধন পুজা ও অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: