মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আশ্রয়কেন্দ্রে শুকনো খাবার বিতরণ করল রাঙামাটি জেলা ছাত্রদল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ৭, ২০২৬ ৮:৪৮ অপরাহ্ণ

টানা বৃষ্টি ও পাহাড়ধসের আশঙ্কায় আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে রাঙামাটি জেলা ছাত্রদল। মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে শহরের লোকনাথ মন্দির আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষদের মাঝে শুকনো খাবার ও শিশুদের জন্য চকলেট বিতরণ করা হয়।

‎পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মো. হেলাল উদ্দিন এবং রাঙামাটি জেলা বিএনপির নির্দেশনায় জেলা ছাত্রদল এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করে। সংগঠনের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নেতৃত্বে নেতাকর্মীরা আশ্রয়কেন্দ্রে উপস্থিত থেকে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

‎আশ্রয়কেন্দ্রে থাকা নারী, শিশু ও বয়স্কদের হাতে এসব খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। বিশেষ করে শিশুদের হাতে চকলেট তুলে দিলে তারা আনন্দ প্রকাশ করে। ত্রাণ পাওয়া আশ্রয়কেন্দ্রে থাকা কয়েকজন জানান, ঘর থেকে বের হওয়ার সময় তারা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে পারেননি। আশ্রয়কেন্দ্রে বিকেলে ছাত্রদলের দেওয়া শুকনো খাবার পেয়ে তারা কৃতজ্ঞতা প্রকাশ করেন। এমন মানবিক উদ্যোগ অব্যাহত থাকলে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের কষ্ট কিছুটা হলেও কমবে বলে আশা প্রকাশ করেন তারা।

‎এ সময় জেলা ছাত্রদলের নেতারা বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। রাঙামাটিতে চলমান দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ছাত্রদলের কার্যক্রম অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও সহায়তা দেওয়া হবে।

‎স্থানীয়রা জানান, টানা বৃষ্টিতে পাহাড়ধসের ঝুঁকি দেখা দেওয়ায় অনেক পরিবার নিরাপত্তার স্বার্থে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে। এ পরিস্থিতিতে ছাত্রদলের উদ্যোগে শুকনো খাবার বিতরণ আশ্রয় নেওয়া মানুষের জন্য তাৎক্ষণিক সহায়তা হিসেবে কাজে এসেছে।

‎ত্রাণ বিতরণের পাশাপাশি নেতাকর্মীরা আশ্রয়কেন্দ্রে থাকা পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় বিষয়ে কথা বলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় বন্যা দুর্গতদের মাঝে পুলিশের খাদ্য বিতরণ

ঈদগাঁওয়ে সরকারি স্থাপনার আঙ্গিনায় মন্দিরের সাইনবোর্ড নিয়ে তোলপাড়

মানিকছড়িতে ঘর পেল ২২৫ পরিবার

বনে ফিরলো বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর 

কাপ্তাই উপজেলায় সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭মার্চ পালন

রাঙামাটিতে ‘নারীর চলার পথ নিরাপদ করতে’ জীবন ইয়ুথ ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত  

লংগদুতে বনবিহারের জমি বেদখলমুক্ত করার দাবী জানিয়েছে ইউপিডিএফ

পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের সাথে বৈধও যেন অস্ত্র অবৈধকাজে ব্যবহার করা না হয় নির্দেশ দেওয়া হয়েছে

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দীর্ঘসূত্রিতার ২৮ বছরে সংবাদ সম্মেলনে পাহাড়ি নেতৃবৃন্দের অভিযোগ

error: Content is protected !!
%d bloggers like this: