বৃহস্পতিবার , ২০ ফেব্রুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে তারুণ্যের উৎসব সমাপ্তির আনন্দে মিনি ম্যারাথন

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ফেব্রুয়ারি ২০, ২০২৫ ৬:৪০ অপরাহ্ণ

রাঙামাটিতে শেষ হলো দুই মাসব্যাপী তারুণ্যের উৎসব ২০২৫। বৃহস্পতিবার সকালে মিনি ম্যারাথনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটে এই আয়োজনের। সকাল ৮টায় কাপ্তাই-আসামবস্তি সড়কের লাভ-পয়েন্ট থেকে শুরু হয়ে ১২ কিলোমিটার পাড়ি দিয়ে ম্যারাথন শেষ হয় রাঙামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে। যেখানে অংশ নেন ৩শত প্রতিযোগী।

বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয় সংলগ্ন বীর শহিদ মুক্তিযোদ্ধা এম আব্দুল আলী মঞ্চে অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান। ৮ জানুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত জেলা প্রশাসনের আয়োজনে ২৩টি ক্রীড়া ইভেন্টে হাজারো প্রতিযোগী অংশ নেন, যার সমাপ্তি হলো আজকের মিনি ম্যারাথনের মাধ্যমে।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, ম্যারাথনের ইতিহাস বিজয়ের সুসংবাদ দেওয়ার ইতিহাস। তাই আমরা এই ম্যারাথনকে শেষ ইভেন্ট হিসাবে নির্বাচন করেছি। ম্যারাথনের মাধ্যমে উৎসবের পর্দা নামলেও, তারুণ্যের জয়গান চলবে আগামীতেও।

অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, সদর জোন কমান্ডার জুনায়েদ উদ্দিন শাহ চৌধুরী, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা জামায়াতের আমির আব্দুল আলিম, যুগ্ম সম্পাদক মো: হারুনুর রশীদ হারুনসহ রাজনৈতিক নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন প্রশাসনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেকের শতভাগ রিসোর্ট-কটেজ বুকিং

রাঙামাটিতে স্মরণসভা ও দোয়া মাহফিল / সফল স্বপ্নসারথি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম-এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী

কোটা সংস্কারের দাবি রাঙামাটিতে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ, ছাত্রলীগের বাধা

ক্রীড়া সংকট কাটাতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে

জুরাছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা

নানিয়াচরে অতিরিক্ত মদ পানে যুবকের মৃত্যু 

চাঁদাবাজির প্রতিবাদ করায় ইউপিডিএফের বাঘাইহাট বাজার বয়কট ঘোষণা

রাঙামাটি শহরে পাহাড় ধসের ঝুঁকিতে ১৩৬৬ পরিবার, সদরে খোলা হয়েছে ৭৭টি আশ্রয় কেন্দ্র

জুরাছড়িতে উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: