মঙ্গলবার , ২১ জানুয়ারি ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাবিপ্রবি’র নতুন ভিসি’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২১, ২০২৫ ১২:৫৮ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা সদরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দের সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনামধন্য ভাইস চ্যান্সেলরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় রাবিপ্রবি একাডেমি  ভবন-১ সম্মেলন কক্ষে সাংবাদিকদের সম্মানে এই সভা অনুষ্ঠিত হয়।

প্রায় ৫০-৬০ জন সাংবাদিকের উপস্থিতিতে জেলায় কর্মরত সাংবাদিকদের পরিচয় পর্বের মাধ্যমে মতবিনিময় সভা শুরু করা হয়। ভিসি’র বক্তব্যের পর সাংবাদিকেরা প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে বিভিন্ন মতামত প্রদান করা হয়। নিজ নিজ অবস্থান থেকে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন উন্নতি তুলে ধরে আগামীতে এই প্রতিষ্ঠানটির অগ্রগতি কামনা করেন সাংবাদিকেরা।

সাংবাদিকদের গুরুত্বপূর্ণ পরামর্শ  ও মতামতে বের হয়ে আসে বিশ্ববিদ্যালয় যেন ফিসারিজ, ফরেস্টি, বিজ্ঞান ও টুরিজমকে প্রধান্য দেওয়া হয়। প্রতিষ্ঠানের আশ-পাশ যেন পর্যটক বান্ধব হয়। পর্যটন নগরী এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেন দেশের মডেল হিসেবে পরিচিতি পায় সে প্রত্যাশা করেন।

নতুন ভিসি ড.আতিয়ার রহমান বলেন, এই প্রতিষ্ঠানে সবাই লিডার এখানে কেউ সদস্য  না। আমরা সবাই মিলে পাহাড়ের এই বিশ্ববিদ্যালয়ে কাজ করতে চাই। প্রত্যক্ষ ও পরোক্ষ ভাবে কাজ করতে পারলে আমরা শিখড়ে পৌছাতে পারবো। প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে কাজ করে যাবো। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে ছাত্র শিক্ষক ও স্থানীয় লোকজনসহ সকলের সহযোগিতা চাই আমি। এবিষয়ে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ভূমিকা অপরিসীম। তাই আপনাদের লেখনীর মাধ্যমে এই বিশ্ব বিদ্যালয় সুদূর প্রসারিত হবে। বিশ্ববিদ্যালয়ে অনেক সমস্যা রয়েছে সেগুলো সবার সহযোগিতায় নিরসন হবে।

এ সময় বক্তব্য রাখেন, সাংবাদিক এ কে এম মকছুদ আহম্মদ, সাংবাদিক সুশীল প্রসাদ চাকমা, সাখাওয়াৎ হোসেন রুবেল, আনোয়ার আল হক, সামসুল আলম, মোঃ আলী, শান্তিময় চাকমা, মোঃ সোলাইমান, উড়াল মনি চাকমা হিমেল, সৈকত রঞ্জত চৌধুরী ও আলমগীর হোসেন মানিকসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটি জেলায় ৪র্থ অর্থনৈতিক শুমারি শুরু

কাপ্তাই বিএসপিআই এ নবীন বরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

মূল্য তালিকা না থাকায় কাপ্তাইয়ে হিলভিউ ল্যাব সেন্টারকে জরিমানা

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্যোগ ব্র‍্যান্ডিংয়ে কাপ্তাই তথ্য অফিসের মহিলা সমাবেশ

আইসিটি মামলা থেকে রাঙামাটির পাঁচ সাংবাদিককে অব্যাহতি

নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদারে রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সভা

কাপ্তাইয়ে ভাড়া বাসা থেকে বিএসপিআই এর শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার 

দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা শিক্ষক নিহত, স্ত্রী-সন্তান আহত

মহালছড়িতে হাম-রুবেলা টিকার আওতায় আসবে ৬৬৫০ শিশু

স্বাভাবিক জীবনে ফিরতে পারেনি  ফুল কুমারি চাকমা

error: Content is protected !!
%d bloggers like this: