রবিবার , ১৭ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি চট্টগ্রাম থেকে গ্রেফতার

প্রতিবেদক
মনসুর আহম্মেদ, রাঙামাটি
মে ১৭, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা থানার তিন মামলার সাজাপ্রাপ্ত আসামি আলুমং মারমাকে চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার আলুমং মারমা কাপ্তাই উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ক্রোসে মারমার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম সাকের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত সাড়ে ১১টার দিকে থানার এসআই মোজাম্মেল ও এসআই টিটু দাশের নেতৃত্বে পুলিশের একটি দল চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত ওই আসামিকে গ্রেফতার করে।

তিনি আরও জানান, গ্রেফতার আসামিকে রবিবার (১৭ মে) সকালে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: