রবিবার , ৫ জুন ২০২২ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে বিশ্ব পরিবেশ দিবস পালিত

প্রতিবেদক
প্রতিনিধি, রাজস্হলী, রাঙামাটি
জুন ৫, ২০২২ ৬:২৯ অপরাহ্ণ

 

“একটাই পৃথিবীঃ প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এই প্রতিপাদ্য নিয়ে রাঙামাটির রাজস্থলী উপজেলায় অনুষ্ঠিত হলো বিশ্ব পরিবেশ দিবস।

৫ জুন রবিবার দিবসটি উপলক্ষে রাজস্থলী উপজেলা পরিষদের সামনে হতে উপজেলা প্রশাসন ও কারিতাস সিপিপি পিএইপি প্রক্লপের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ এর উপস্থিতিতে র‍্যালীটি উপজেলা পরিষদ হতে বিভিন্ন দিক প্রদক্ষিণ করে পরিষদের সামনে এসে শেষ হয়। র‍্যালী শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, সাংবাদিক আইয়ুব চৌধুরী, মৎস্য কর্মকর্তা, ছাবেদুল হক, শান্তির আলো উন্নয়ন সংস্থার পরিচালা নিরুপম চাকমা সহ স্থানীয় জনপ্রতিনিধি, বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং গন্যমান্যব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলা চেয়ারম্যান বলেন, জীবনের গুরুত্বপূন্য অংশ হচ্ছে পরিবেশ, পরিবেশ ভাল না থাকলে মানুষের জীবন ও সুস্থ থাকতে পারে না। তাই সকলে মিলে আমরা পরিবেশ ভাল রাখি জনজীবন সুস্থ রাখি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিবেশ সংরক্ষণ করা খুবই দরকার। তাই পরিবেশ রক্ষায় পলিথিন ব্যবহার থেকে বিরত থেকে পাটজাতীয় পণ্যের ব্যবহারটাকে বাড়াতে হবে। আমাদেরকে নদী দূষণ রোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং বাড়ির আশেপাশে ও রাস্তার ধারে যেখানে খালি জায়গায় আছে সেইখানে বেশী বেশী করে গাছ লাগাতে হবে।

পরিবেশ দিবস উপলক্ষে স্বাগত বক্তব্য রাখেন কারিতাসের রাজস্থলী সিপিপি পিএইপি প্রকল্প কর্মকর্তা সাধন কৃষ্ণ চাকমা, পরে কৃষকদের মাঝে চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

বিশ্ব গ্রামীণ নারী দিবসে খাগড়াছড়িতে শোভাযাত্রা, প্রতিবাদী নৃত্যনাট্য ও সমাবেশ

কাপ্তাইয়ে সেরা চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়

মহালছড়িতে সম্প্রীতি বজায় রাখতে পাহাড়ে জনসম্পৃক্ত উদ্যোগ

বিলাইছড়িতে আশিকার – আস্থা প্রকল্পের ত্রৈমাসিক ইয়ুথ সভা অনুষ্ঠিত

নতুন বই হাতে উচ্ছ্বসিত রামগড়ের শিক্ষার্থীরা

পাহাড়ে যাত্রা শুরু স্বপ্নবিলাশ স্পোটিং একাডেমির

নানিয়ারচরে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

২ কোটি টাকা জালিয়াতি: ইউএনও বিমল চাকমার বিরুদ্ধে মামলা

কাপ্তাইয়ে সনাতন যুব পরিষদের উপজেলা কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: