বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নানা আয়োজনে ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্পের উদ্ভোধন মহালছড়িতে

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
আগস্ট ২১, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ

“জুলাইয়ের দীপ্তি অভিযানের শক্তি” এই স্লোগানে আর্মড পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপের আয়োজনে ৪র্থ অ্যাডভেঞ্চার ক্যাম্পের শুভ উদ্ভোধন অনুষ্টিত হয়েছে। বুধবার (২০ আগষ্ট) মহালছড়ি এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে এই ক্যাম্পের শুভ উদ্ভোধন অনুষ্টানটি অনুষ্টিত হয়।

সারা বাংলাদেশের মধ্যে এবার ২য় তম বারের মত মহালছড়িতে আয়োজিত হচ্ছে স্কাউট ক্যাম্পটি। ৩ দিন ব্যাপী চলমান স্কাউট ক্যাম্পের উদ্ভোধনী অনুষ্টানের প্রধান  অতিথী ও উদ্ভোধক ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল ইসলাম।

অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার, মহালছড়ি এপিবিএন সহ-অধিনায়ক উক্যসিং মারমা,পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম,জেলা এডিসি রুমানা হক,উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান,অতিরিক্ত পুলিশ সুপার শচীন মৌলিক, থানা ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম,বাংলাদেশ স্কাউটস এর সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,স্কাউটসের বিভাগীয় উপ-কমিশনার(চট্টগ্রাম অঞ্চল) মোঃ জয়নাল আবেদিন, এপিবিএন আইডিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাসেল আহমেদ।

উদ্ভোধনী অনুষ্টানে স্বাগত বক্তব্যে দিতে এসে আবেগে আপ্লুত হয়ে পড়েন জুলাই আন্দোলনের নিহত মীর মুগ্ধর ভাই মীর স্নিগ্ধ। তিনি জানান গতবার শহীদ মুগ্ধকে নিয়ে এই ক্যাম্পে এসেছিলেন ঢাকা থেকে বাইকে করে। কিন্তু এবার তাকে একাই আসতে হয়েছে। তাই সবাইকে স্কাউটস এর থেকে শিক্ষা গ্রহণ করে সেটা দেশ ও জনগণের কল্যাণে কাজে লাগাতে বলেন।

অনুষ্টানে জেলা প্রসাশক এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার বাংলাদেশ স্কাউটস কে ধন্যবাদ জানিয়ে বলেন, খাগড়াছড়ি জেলাকে ২য় বারের মত নির্বাচিত করে এই স্কাউটস ক্যাম্পের আয়োজনের জন্য আমি গর্ববোধ করি।স্কাউটস ক্যাম্পের থেকে শিক্ষা অর্জন করে সকল স্কাউটস দেশের জন্য ও মানুষের জন্য কাজ করবে এই আশা ব্যক্ত করেন।তিনি আরো বলেন তরুণদের সাহসী আত্মনির্ভরশীল হয়ে উঠতে এ ধরণের উদ্দ্যোগ যুগোপযোগী।

উদ্ভোধন শেষে ৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোঃ নাজমুল ইসলাম বলেন তরুন সমাজকে সঠিক পথে গড়ে তোলার জন্য এ ধরনের ক্যাম্পের অত্যন্ত ইতিবাচক ভূমিকা রাখবে।নতুন প্রজন্মকে দায়িত্বশীল, শৃঙ্খলাবদ্ধ এবং নেতৃত্ব গুণে সমৃদ্ধ করে তুলতে অ্যাডভেঞ্চার ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

অ্যাডভান্সর ক্যাম্পে ৩ দিনে স্কাউটসরা আলুটিলা গুহা,দেবতা পুকুর,রিছাং ঝর্ণায় ট্রেকিং,টিম বিল্ডিং এক্সারসাইজ, মুভি নাইট, এরোবিক্স,টিম গেইমস,সুইমিং প্রোগ্রাম,তাবু জলসা সহ সার্টিফিকেট বিতরণ অনুষ্টান সহ বিভিন্ন প্রোগ্রাম রয়েছে।

অ্যাডভেঞ্চার ক্যাম্পে ঢাকা থেকে আগত রোভার স্কাউটস ও সাধারণ স্কাউটস সদস্য সহ খাগড়াছড়ি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের স্কাউটস সদস্যরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই থানা পুলিশ এর ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে অবৈধভাবে পাহাড় কাটা বন্ধে  / ইটভাটা মালিক রাকিবের বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ

বাংলাদেশ পুলিশের অধস্তন কর্মকর্তা/কর্মচারীগণের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৪ এর সাক্ষাৎকার এবং প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত

সাগর-রুনি থেকে তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে

বিশ্ব মানবাধিকার দিবসে কাপ্তাইয়ে ছাত্রদলের মানববন্ধন

রামগড় ব্যাটালিয়নের অভিযানে কোটি টাকার মোবাইল জব্দ

কাপ্তাইয়ে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন

বান্দরবানে বুদ্ধ ভিক্ষু সম্মেলন শুরু

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

যেভাবে পুলিশের জালে ধরা পড়ল সেই ঘাতক বাস চালক

error: Content is protected !!
%d bloggers like this: