শুক্রবার , ২৫ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার উদ্বোধন ​

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ২৫, ২০২৬ ৩:০১ অপরাহ্ণ

​দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক সংলগ্ন পাঠানি ব্রিজ এলাকার ‘আলোকিত কনভেনশন হল’-এ স্থানীয় অর্থনীতিকে গতিশীল করার লক্ষ্যে মাসব্যাপী গ্রামীণ ক্ষুদ্র উদ্যোক্তা মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) দুপুর ২টায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ।

মেলা কমিটির প্রধান সমন্বয়ক মোহাম্মদ রকি ও এম নাজিম উদ্দিন বখতিয়ারের সঞ্চালনা ও পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ব্যবসায়ী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

​উদ্বোধন শেষে প্রধান অতিথি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশীয় পণ্যের পসরা প্রদর্শনকারী স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তাদের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। এ সময় বক্তারা বলেন, এ ধরনের মেলা আয়োজনের মাধ্যমে গ্রামীণ জনপদের ক্ষুদ্র ও কুটির শিল্প বিকশিত হয় এবং স্থানীয় অর্থনীতি আরও বেশি গতিশীল ও শক্তিশালী হয়ে ওঠে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পিআর পদ্ধতি ও গণভোটসহ পাঁচ দফা দাবিতে রাঙামাটিতে জামায়াতে ইসলামির মানববন্ধন

পাহাড়ে কফি-কাজুবাদাম চাষ সম্প্রসারণ ও আধুনিক শিক্ষার সুযোগ নিশ্চিতকরণে সরকার বদ্ধপরিকর: পার্বত্য মন্ত্রী ও প্রতিমন্ত্রী

ছাত্র অধিকার পরিষদের বাঘাইছড়ি আহ্বায়ক কমিটি গঠন

কাপ্তাইয়ে এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছেন ১১শত ৮৪ জন, প্রথমদিনে অনুপস্থিত ১০

চন্দ্রঘোনা-রাইখালী ফেরি চলাচল বন্ধ

মিশন এলাকায় শুভ জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা 

দীপংকর তালুকদারের সাথে সৌজন্য সাক্ষাতে রাইখালীর হেডম্যান

কাপ্তাই ওয়াগ্গাছড়া জোনের উদ্যোগে হাঁসের বাচ্চা বিতরণ

খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ

সাবেক জেলা পরিষদ সদস্যকে ইঙ্গিত করে পোস্ট, হামলার শিকার ছাত্রদল নেতা

error: Content is protected !!
%d bloggers like this: