বৃহস্পতিবার , ৭ সেপ্টেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মিশন এলাকায় শুভ জন্মাষ্টমীর মহা শোভাযাত্রা 

প্রতিবেদক
প্রতিনিধি, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৭, ২০২৩ ১:১০ অপরাহ্ণ

 

কখনো ভগবান শ্রী কৃষ্ণের বিশ্বরুপ, কখনোও রাধা কৃষ্ণের যুগলবন্ধী, কংস রাজার কারাগার,  শিশু কৃষ্ণ, শিশু পাল, মা যশোদা, দৈবকি, রাম সীতা প্রভৃতি অপরুপ সেজে অংশ নিয়েছে জন্মাষ্টমীর শোভাযাত্রায় শত শত নারী পুরুষ ভক্ত শিষ্য।

ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায়  রাঙামাটির কাপ্তাই উপজেলার  শ্রী শ্রী গৌর নিতাই নামহট্র প্রচার কেন্দ্রের আয়োজনে মিশন এলাকা নামহট্র প্রচার কেন্দ্র হতে এই মহা শোভাযাত্রা বের করা হয়।

এসময় মহা শোভাযাত্রাটি মিশন এলাকা হতে বের হয়ে চন্দ্রঘোনা দোভাষী বাজার এবং লিচুবাগান  কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও মিশন এলাকায় নামহট্র প্রচার কেন্দ্রে এসে শেষ হয়।

এর আগে মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই মহা শোভাযাত্রার উদ্বোধন করেন   কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কুমার ভট্টাচার্য। এসময় উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু, কাপ্তাই উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি সুবর্ণ ভট্টাচার্য, মিশন এলাকা সার্বজনীন শ্রী শ্রী রাধা কৃষ্ণ মন্দিরের সভাপতি শিমুল গুপ্ত, ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য জুয়েল চাকমা,  কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত,  মিশন এলাকা শ্রী শ্রী গৌর নিতাই নামহট্র প্রচার কেন্দ্রের সভাপতি বঙ্কু বিহারী দাস, সাধারণ সম্পাদক পালক মাধব দাস, অর্থ সম্পাদক অমল হরি  কৃপা দাস, প্রচারসম্পাদক পরমেশ ঋষিকেশ দাস সহ অসংখ্য ভক্ত উপস্থিত ছিলেন।

এর আগে এদিন সকালে মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরু পুজা অনুষ্ঠিত হয়।

এদিকে মিশন এলাকা শ্রী শ্রী গৌর নিতাই নামহট্র প্রচার কেন্দ্রের সাধারণ সম্পাদক পালক মাধব দাস বলেন, যখন এই ধরাধামে অসুরের প্রার্দুভাব বেড়ে যায়, তখন পরমেশ্বর ভগবান নিজে এসে অসুরদের হত্যা করেন এবং ধর্ম সংস্থাপন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে হিল ফ্লাওয়ার কর্তৃক নগদ অর্থ সহায়তা প্রদান

দুর্গাপূজা চীবরদান পালনে রাঙামাটি পৌরসভার অনুদান বিতরণ

রাজস্থলীতে জমকালো আয়োজনে শারদীয় দুর্গোৎসব উদযাপিত, প্রতিমা বিসর্জন কাল

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে রাঙামাটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাঙামাটিতে চতুর্থ সংঘরাজ তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

কাউখালীতে মৎস্যচাষীদের বিফ্রেশার্স প্রশিক্ষণ প্রদর্শনী খামারের উপকরণ বিতরণ

সড়ক দখলমুক্ত ও ক্যাম্পাসে নিরাপত্তাসহ নানা দাবিতে খাগড়াছড়িতে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন 

ঈদগাঁওয়ে শ্রমিক ইউনিয়নের সাবেক সেক্রেটারী মুফিজের নানা অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

রাঙামাটিতে সনাতনী ছাত্র সমাজের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বাঘাইছড়িতে রিপোর্টার্স ইউনিটির কার্যালয় উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: