রবিবার , ১৭ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

খাগড়াছড়িতে জেলা ছাত্রদলের লিফলেট বিতরণ

প্রতিবেদক
প্রতিনিধি, খাগড়াছড়ি
মে ১৭, ২০২৬ ১১:১৮ অপরাহ্ণ

“জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি সরকার অঙ্গীকারবদ্ধ” শীর্ষক লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর খাগড়াছড়ি জেলা ছাত্রদল।

রবিবার (১৭ মে) বিকেলে খাগড়াছড়ি জেলা সদরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক, বাজার ও জনসমাগমপূর্ণ এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফুল ইসলাম জাহিদ এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল দেওয়ান।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন এবং জুলাই সনদের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করার লক্ষ্যে বিএনপি ঘোষিত জুলাই সনদের বাস্তবায়নে দলটি অঙ্গীকারবদ্ধ।

কর্মসূচিতে জেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। নেতারা বলেন, তরুণ সমাজকে গণতান্ত্রিক আন্দোলনে সম্পৃক্ত করতে এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

লিফলেট বিতরণকালে সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়। নেতাকর্মীরা জনগণের সঙ্গে কথা বলে বিএনপির বিভিন্ন রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়েও অবহিত করেন। এসময় জেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

যানবাহন চলাচলে উন্মুক্ত করা হয়েছে হ্যাচারী কালিন্দপুর সেতুটি

রাঙামাটির লংগদুতে ভূমি খেকো মালেকগংদের বিরুদ্ধে মানববন্ধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহালছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফারুয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন জেলা প্রশাসক

কাপ্তাই থানা পুলিশ এর ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

রামগড়ে জোড়া খুনের ঘটনায় মামলা, উদঘাটিত হয়নি খুনের রহস্য

স্কুল শিক্ষকদের বেতনের বোঝা টানছে জুমিয়া দরিদ্র অবিভাবকরা

রাঙামাটিতে পিসিসিপি’র ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালন

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

পার্বত্যাঞ্চলে শান্তি বিনষ্টকারী যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না- দীপংকর তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: