শনিবার , ৯ ডিসেম্বর ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৬ বছর পুর্তি উৎসব শুরু

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২৩ ১:৪০ অপরাহ্ণ

 

পার্বত্য অঞ্চলের স্বাস্থ্য সেবার বাতিঘর কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১শত ১৬ বছর পুর্তি উপলক্ষে শনিবার (৯ ডিসেম্বর) সকাল ৯ টায় হাসপাতাল চত্বর হতে বর্ণাঢ়্য আয়োজনে একটি র‍্যালী বের করা হয়।

এই সময় বর্ণিল সাজে সজ্জিত ঢাক ঢোল বাজিয়ে র‍্যালিতে হাসপাতালের দেশী বিদেশী চিকিৎসক, নার্স, বিভিন্ন পদবীর স্টাফ, কমিউনিটি হেলথ প্রোগামের কর্মীরা অংশ নেন।

হাসপাতাল চত্বর হতে শুরু হয়ে র‍্যালিটি চন্দ্রঘোনা দোভাষী বাজার, লিচুবাগান, কুষ্ঠ হাসপাতাল প্রদক্ষিণ করে আবারও হাসপাতালে এসে শেষ হয়।

এর আগে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালক ডাঃ প্রবীর খিয়াং বর্ণিল এই  র‍্যালীর উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের ১শত ১৬ বছর পূর্তিতে শ্রদ্ধার সহিত তাঁদের স্মরণ করছি যারা এই হাসপাতালটির প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করেছে এবং ভূমিকা রেখেছে। হাসপাতালের প্রাক্তন পরিচালকদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। এছাড়া দাতা সদস্য যারা আমাদের আর্থিকভাবে এবং প্রার্থনার মাধ্যমে সহযোগিতা করে গেছেন। পাশাপাশি রাঙামাটি, রাঙ্গুনিয়া সহ সকল জনসাধারণ এর প্রতি কৃতজ্ঞতা জানাই যারা আমাদের কাছ থেকে বিভিন্ন সেবা নিয়েছেন। আমার বিশ্বাস এই হাসপাতাল হাজার বছর এইভাবে মানুষের সেবা দিয়ে যাবে। এছাড়া সকলকে হাসপাতাল দিবসের শুভেচ্ছা জানাই।

এদিকে হাসপাতালের ১ শত ১৬ বছর পুর্তি উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় হাসপাতালের স্টাফ ক্লাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই সময় হাসপাতালে কর্মরত বিভিন্ন বিভাগের চিকিৎসক, নার্স, কর্মকর্ত,কর্মচারীরা নৃত্য ও গান প্রতিযোগিতায় অংশ নেন।হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং  প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন।

এইছাড়া ১ শত ১৬ বছর পুর্তি উপলক্ষে গত শুক্রবার বিকেলে  হাসপাতাল মাঠে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন

সাজেক মাচালং সড়কে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

বান্দরবানে বিএনপি দুইগ্রুপের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

রামগড় ৪৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ

প্রিয় দলের সম্মেলন সফল হোক; আসুক সুষ্ঠু ধারার বলিষ্ঠ নেতৃত্ব

রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠসহ নাম্বারবিহীন মিনিট্রাক জব্দ

রাঙামাটি শহরের ভেদভেদি বাজার ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি

কাপ্তাই হ্রদে চর, বিদ্যুৎকেন্দ্রের ৪ ইউনিট বন্ধ

জুরাছড়িতে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ ওরিয়েন্টেশন সভা

বড়থলি ত্রিপুরা গ্রামে হামলাকারীদের শাস্তির দাবী ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের

error: Content is protected !!
%d bloggers like this: