বৃহস্পতিবার , ২৪ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ২৪, ২০২৫ ৮:০৮ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মহালছড়ি থানার উদ্যোগে পরিচালিত এক বিশেষ অভিযানে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত ০৮:৩০ ঘটিকায় মহালছড়ি উপজেলার ২৪ মাইল এলাকার গোপন সংবাদের ভিত্তিতে ইসিবি চত্বরের দক্ষিণ পাশের একটি কালভার্ট সংলগ্ন জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগে রাখা গাঁজাগুলো উদ্ধার করা হয়।

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে থানার একটি চৌকস পুলিশ টিম অভিযানে অংশগ্রহণ করে গাঁজার ব্যাগটি উদ্ধার করে বলে জানা যায়।

উদ্ধারকৃত গাঁজার পরিমাণ প্রায় ৪ (চার) কেজি, যা প্লাস্টিক ও কালো টেপ দিয়ে মোড়ানো অবস্থায় ছিল। পুলিশের প্রাথমিক ধারণা, মাদক চোরাকারবারীরা নিরাপত্তা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাঁজা ফেলে পালিয়ে যায়।

তবে এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন ওসি মোঃ রফিকুল ইসলাম। তিনি বলেন, “আমরা নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছি। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যারা এই কর্মকাণ্ডে জড়িত, তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।”

মহালছড়ি থানার এই সাহসী অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং পুলিশের এ ধরনের কার্যক্রমকে স্বাগত জানিয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভারসাম্য, ক্ষমতায়ন এবং উদ্ভাবনী শক্তিতে পার্বত্যবাসীকে আরও বেশি পারদর্শী হতে হবে- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

খাগড়াছড়িতে বঙ্গমাতার জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

এসএসসিতে কাপ্তাইয়ের পাসের হার ৭০. ৬২%, দাখিলে ৯৭.৯০% মোট জিপিএ-৫ পেয়েছে ৬১ জন

দীঘিনালায় ঈদ উদযাপনে সেনাবাহিনীর ত্রাণসামগ্রী বিতরণ

রাঙামাটির কাউখালী প্রেস ক্লাব থেকে ওমর ফারুক বহিষ্কার

নানিয়াচর জোনের ক্রীড়া সামগ্রি ও আর্থিক সহায়তা প্রদান

রাঙামাটিতে নানা আয়োজন ও ধর্মীয় প্রার্থনায় বৌদ্ধ পূর্ণিমা উদযাপন

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর- উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

কাপ্তাই হ্রদে ডুবোচরে আটকে পড়া ১৭৫ পর্যটককে উদ্ধার করল পুলিশ

কাপ্তাইয়ে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী

error: Content is protected !!
%d bloggers like this: