শনিবার , ৪ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে ১৫ লিটার চোলাই মদসহ ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ৪, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে ১৫ লিটার দেশীয় চোলাই মদসহ রন্জন কুমার দে নামের এক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার উপজেলার ঈদগাঁও-ঈদগড় সড়কের ভোমরিয়াঘোনা ঢালার দুয়ার এলাকায় পুলিশি চেকপোস্টে তল্লাশিকালে তাকে আটক করা হয়।

রঞ্জন কুমার দে (৪৪), উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের হরিপুর গ্রামের  মৃত অরবিন্দ দে পুত্র। চোলাই মদ বিক্রয়ের উদ্দেশ্যে রামু থানার ক্যাঙ্গারবিল এলাকা থেকে সংগ্রহ করে ইসলামাবাদ এলাকায় নিয়ে যাচ্ছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছেন।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, থানার এসআই মুজিবুর রহমানের নেতৃত্বে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভোমরিয়াঘোনা ঢালারদুয়ার সাকিনস্থ পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে। এসময় ঈদগড় থেকে ঈদগাঁও বাজারের দিকে আসা একটি সন্দেহভাজন ব্যাটারিচালিত টমটম গাড়ি থামিয়ে তল্লাশি করা হয়। তল্লাশিকালে গাড়িতে থাকা যাত্রী রঞ্জন কুমার দে- এর  হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে ছোট-বড় বিভিন্ন বোতলে ভর্তি ১৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। একই সাথে  গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে নির্বাচনী আচরণ বিধিমালা বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত

পাহাড়ে তুলা চাষের ব্যপক সম্ভাবনা রয়েছে

রাঙামাটির প্রবীণ সাংবাদিক মকছুদ আহমেদকে উপজেলা পরিষদের সংবর্ধনা

কাপ্তাইয়ে ১১দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ

‎রাঙামাটিতে সেনাবাহিনীর পাহাড়ায় পাম্পে তেল বিক্রয়

নেতাকর্মীদের মুক্তির দাবীতে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

কাপ্তাইয়ে এসএসসিতে পাশের হার ৮৪.৭৬%, দাখিলে ৯৯.২৭%,  জিপিএ ৫ পেয়েছে ১৩৪ জন 

বাঘাইছড়িতে আনসার-ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

জমকালো বর্ণিল আয়োজনে পাহাড়েও পালিত হয়েছে মহান বিজয় দিবস 

তমিজিয়া মাদরাসা ৫৫ বছর পর পেল আধুনিকমানের নতুন একাডেমিক ভবন

error: Content is protected !!
%d bloggers like this: