খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন করেছেন মহালছড়ি জোনের জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আল জাবির আসিফ।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় উপজেলার মাইসছড়ি ইউনিয়নের মানিকছড়ি মুসলিম পাড়ায় অবস্থিত বর্ণমালা আইডিয়াল স্কুল পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে মহালছড়ি জোনের পক্ষ থেকে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব বিবেচনায় তাদের জন্য বিভিন্ন ক্রীড়া সামগ্রী প্রদান করা হয়।
এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৃদ্ধির লক্ষ্যে জোনের পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ জোগানোর পাশাপাশি শিক্ষকদের আর্থিক সহায়তা প্রদান এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করার প্রয়াস নেওয়া হয়েছে।
স্থানীয় পর্যায়ে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষার সুযোগ সৃষ্টি এবং প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।
মহালছড়ি জোনের এ ধরনের সহযোগিতা শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে আগ্রহ বাড়াতে এবং বিদ্যালয়ের সার্বিক পরিবেশ উন্নয়নে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।


















