বুধবার , ১৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সম্প্রীতির দৃষ্টান্ত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ঈদে ১৩০ পরিবারে উপহার বিতরণ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ১৮, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ

পার্বত্য অঞ্চলে উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের সিন্দুকছড়ি জোন। এ উপলক্ষ্যে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে জোনের পক্ষ থেকে ১৩০টি অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

উপহার সামগ্রীর মধ্যে ছিলো, খাদ্যদ্রব্য, নতুন শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি। এতে করে প্রত্যন্ত পাহাড়ি এলাকার মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে এবং অনেক পরিবার নতুন করে হাসি ফিরে পায়।

এছাড়াও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে একটি মন্দিরের মহাযজ্ঞ অনুষ্ঠানে ৫ হাজার টাকা অনুদান দেওয়া হয়। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারকে নগদ সহায়তা ও ঢেউটিন প্রদান করা হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারগুলোর মাঝে ২৩ হাজার টাকা বিতরণ করা হয়।

শিক্ষা ও কৃষিখাতেও সহায়তার হাত বাড়িয়েছে জোনটি। দুটি শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ হাজার টাকা অনুদান এবং কৃষকদের মাঝে পাঁচটি স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

সিন্দুকছড়ি জোন সূত্র জানায়, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়িয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন জোরদার করাই তাদের লক্ষ্য। স্থানীয়দের মতে, এ উদ্যোগ পাহাড়ে মানবতা ও সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই লেকে অবৈধ দখল বন্ধে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের অভিযান 

কাপ্তাইয়ে তঞ্চঙ্গ্যা বর্ণমালা ও কাহিনি কাব্যর ২ পুস্তকের মোড়ক উন্মোচন

কৃষকদের ভাগ্য উন্নয়নে কাজ করছে সরকার- সুপ্রদীপ চাকমা

বান্দরবানে কমান্ডারসহ ৯ জঙ্গি আটক, বিপুল অস্ত্র গোলা উদ্ধার

মহালছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্তদের পাশে উপজেলা প্রশাসন

রাঙামাটিতে কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক কারবারি ও মাদকসেবীসহ গ্রেপ্তার ১৮

বিলাইছড়ি থানার পুলিশিং হাউজ ডে অনুষ্ঠিত 

বিলাইছড়িতে শিল্পকলা একাডেমির নতুন কমিটি গঠন 

পুলিশের ব্যারিকেড ভেঙ্গে খাগড়াছড়িতে যুবদল ও ছাত্রদলের শো-ডাউন

রাঙামাটিতে মাদ্রাসা শিক্ষক পরিষদের সমাবেশ অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: