বুধবার , ২৪ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
ডিসেম্বর ২৪, ২০২৫ ৭:০০ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে আইনশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) ও রামগড় জোনের উদ্যোগে মাসিক নিরাপত্তা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রামগড় জোন সদরে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি।

সভায় রামগড় ও দাতমারা থানার অফিসার ইনচার্জ, রামগড় উপজেলার আনসার ভিডিপি কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন মৌজার হেডম্যান ও কারবারী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। মুক্ত আলোচনার মাধ্যমে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সমস্যা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়।

সভায় জোন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম বলেন, দায়িত্বপূর্ণ এলাকার সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো তথ্য দ্রুত বিজিবিকে অবহিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সন্ত্রাসী গোষ্ঠীর সহায়তায় অস্ত্র ও মাদকদ্রব্য চোরাচালানের সম্ভাবনার বিষয়টি উল্লেখ করে এসব অপতৎপরতা প্রতিরোধে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

তিনি আরও বলেন, রামগড় ব্যাটালিয়ন ও রামগড় জোনের আওতাধীন এলাকায় বসবাসরত জনগণের দায়িত্বশীল আচরণই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রধান ভিত্তি। গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকল নাগরিককে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে দুই মাদক কারবারির মধ্যে সংঘর্ষ

রামগড় ব্যাটালিয়ন, স্মৃতিস্তম্ভ ও রামগড় আইসিপি পরিদর্শনে বিজিবি মহাপরিচালক

বাঙ্গালহালিয়াতে আকস্মিক অগ্নিকাণ্ডে টমটম চালকের ঘর ভস্মীভূত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে হেডম্যান ও কারবারিদের নিয়ে ওরিয়েন্টশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নিচু অঞ্চল প্লাবিত হচ্ছে

মহালছড়িতে প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশের উদ্বোধন

রাঙামাটিতে এড. দীপেন দেওয়ানের সাথে শিক্ষা সংস্কার বিষয়ক সভা

কাপ্তাইয়ে রবি প্রণোদনা কর্মসূচির শুভ উদ্বোধন

ঈদগাঁওয়ে টেকসই বন ও জীবিকায়ন সুফল প্রকল্পের টহল টিমের মাঝে পোষাক বিতরণ

রাঙামাটিতে পর্যটন খাতে ক্ষতি ১০-১২ কোটি টাকা

error: Content is protected !!
%d bloggers like this: